News Flash

Image

বিধায়ক হিসেবে শপথ নিলেন দীপক মজুমদার

আগরতলা, ১৯ জুন: রামনগর বিধানসভার কেন্দ্রের নবনির্বাচিত  বিধায়ক হিসেবে শপথ নিলেন দীপক মজুমদার। বিধানসভার লবিতে বিধায়ক দীপক মজুমদারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়া উপস্থিত ছিলেন  মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা:) মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক রতন চক্রবর্তী, মন্ত্রী সুশান্ত চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, মন্ত্রী শান্তনা চাকমা, মন্ত্রী টিংকু রায়, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।

এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক( ডা.) মানিক সাহা বলেন, নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারের সফল কার্যকালের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 

এদিন তিনি বলেন, জনসেবার এই মহতী কর্মে তাঁর আগামী দিনগুলো সাফল্যমন্ডিত হয়ে উঠুক এই কামনা করেন।এদিন মুখ্যমন্ত্রী ষ্পষ্ট জানিয়ে দিয়েছেন, মন্ত্রী সভার সম্প্রসারণ হচ্ছে না এবং এ বিষয়ে কোন সিদ্ধান্ত ও নেওয়া হয়নি।

এদিন শপথ বাক্য পাঠ করে বিধায়ক দীপক মজুমদার বলেন, আজ থেকে রাজনীতি জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে। বিধায়ক হয়ে রামমগরবাসীর জন্য কাজ করার সুযোগ পেয়েছি। এদিন তিনি আরও বলেন, রাজ্যের আইনসভার সদস্য হিসেবে রামনগর তথা গোটা রাজ্যের সামগ্রিক বিকাশের দায়িত্ব সম্পাদনে কোনরকম কার্পণ্য রাখবেন না।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top