News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভয়ংকর যান দুর্ঘটনায় মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে স্কুল ছাত্র-ছাত্রী
Image

ভয়ংকর যান দুর্ঘটনায় মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে স্কুল ছাত্র-ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:
ভয়ঙ্কর যান দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় স্কুল ছাত্র এবং ছাত্রী। আস্তাবল এলাকায় বাইক, অটো এবং মারুতির সংঘর্ষ ঘটে আজ। তাতে বাইকে থাকা আসাম রাইফেলস স্কুলের নবম শ্রেণীর ছাত্রী এলিনা দেববর্মা  গুরুতরভাবে আহত হয়। পাশাপাশি বাইক চালক তথা ছাত্র কিং দেববর্মাও গুরুতর জখম হয়। তবে এলিনার শারীরিক অবস্থা খুবই সঙ্কটজনক। তার বাড়ি লেম্বুছড়া এলাকায় বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাজধানীর আশরাফুল এলাকায় বাইক, অটো এবং মারুতি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এর ফলে বাইকে থাকা স্কুল ছাত্র এবং এক ছাত্রী গুরুতরভাবে আহত হয়। তাদের রাস্তা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে, প্রত্যক্ষদর্শীরা জিবিপি হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, একজন স্কুল ছাত্র এবং ছাত্রীকে এদিন জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুজনেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছে।

অপরদিকে মেয়ের বাবা জানিয়েছেন, তিনি টিএসআর হিসেবে কর্মরত। এলিনা দেববর্মা এদিন দুপুরে তার কাকার বাড়িতে এসেছিল। কিন্তু কিভাবেই দুর্ঘটনা ঘটলো সে সম্পর্কে তিনি কিছুই বুঝতে পারছেন না। এলিনার সঙ্গে থাকা ছেলেটিকেও তারা কেউ চেনেন না বলে জানিয়েছেন। তবে ওনার মেয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top