News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update) : ভারী বর্ষণ, ত্রিপুরায় তিন জেলায় লাল সর্তকতা জারি, আগরতলা জলমগ্ন, বিভিন্ন প্রান্ত বিপর্যস্ত 
Image

(Update) : ভারী বর্ষণ, ত্রিপুরায় তিন জেলায় লাল সর্তকতা জারি, আগরতলা জলমগ্ন, বিভিন্ন প্রান্ত বিপর্যস্ত 

আগরতলা, ১৮ জুন: আজ দুপুর থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন শহর আগরতলা। ফলে, অবিরাম বর্ষণে কুমারঘাট – কমলপুর সড়কে সাইকা বাড়ির কাছে ধ্বস নেমে সড়ক বন্ধ হয়ে পড়ে। ওই সড়কে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত সর্বাধিক বৃষ্টিপাত নতুনবাজারে ১৬৩.৬ এমএম এবং সর্বনিম্ন অমরপুর ৩.০ এমএম রেকর্ড করা হয়েছে।

এদিকে, আবহাওয়া দফতর আগামী ২৪ ঘন্টায় ধলাই জেলায়, উত্তর ত্রিপুরা জেলায়, ঊনকোটি জেলায় লাল সর্তকতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে। তেমনি আগামী ২৪ ঘন্টায় খোয়াই জেলায়, পশ্চিম ত্রিপুরা জেলার হলুদ সর্তকতা জারি করেছে। 

প্রসঙ্গত, আজ সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ দিনভর বৃষ্টিপাতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল।

মৌসম বিভাগ জানিয়েছে, আজ বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত আগরতলায় ৫৮.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার বোধজংনগরে ৮৮.৫ এমএম, ডিএম অফিসে ১০৬.৫ এমএম, নাগিছড়ায় ৬৩.৫ এমএম, সচিবালয়ে ৮৩.৫ এমএম, হাওরায়  ৭৭.৪ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে ২৪.০ এমএম, খোয়াই জেলায় ১২৭.৬ এমএম এবং তেলিয়ামুড়ায় ৯৪ এমএম, গোমতী জেলায় অমরপুরে ৩ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

তাছাড়া, উত্তর ত্রিপুরা জেলার আশাপাড়ায় ৯০.৫ এমএম, কদমতলায় ৭০ এমএম এবং নতুনবাজার ১৬৩.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, ঊনকোটি জেলায় কুমারঘাটে ১২৯.৮ এমএম এবং কৈলাসহরে ১০২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় গন্ডাছড়ায় ৫১.৫ এমএম, কমলপুরে ১৫০.৬ এমএম এবং মনুঘাটে ১০৪.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Releated Posts

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top