News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘‘এটা দোষারোপের সময় নয়”, দুর্ঘটনাস্থল খতিয়ে মন্তব্য রাজ্যপাল বোসের
Image

‘‘এটা দোষারোপের সময় নয়”, দুর্ঘটনাস্থল খতিয়ে মন্তব্য রাজ্যপাল বোসের

জলপাইগুড়ি, ১৭ জুন, (হি স): কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনাজনিত পরিস্থিতি ও আহতদের চিকিৎসা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রেলমন্ত্রী অশ্বিনী যাদবের মত সোমবার বিকেলের বিমানে দুর্ঘটনাস্থলে আসেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এর আগে তাঁরা সকলেই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেন।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন রাজ্যপাল বোস। দেখা করেন রোগীদের সঙ্গে। এর পর বলেন, ‘‘এটা দোষারোপের সময় নয়। পদক্ষেপ করার সময়।’’ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদারও বিকাল ৪.৩০ টায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হন বাগডোগরায়। সেখান থেকে রেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অসমের অনেক যাত্রীই ছিলেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে। রেলের সঙ্গে কথা হয়েছে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেন অসমের মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান গৌতম দেব দুর্ঘটনার তদন্তের দাবি করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কীভাবে একই লাইনে চলে এল দুটি ট্রেন? বেলা তিনটের আগেই দুর্ঘটনাস্থলে আসেন সাংসদ জয়ন্ত রায়। খতিয়ে দেখেন পরিস্থিতি।

প্রসঙ্গত, ক্ষতিগ্রস্ত চারটি কামরা বাদ দিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বাকি অংশ প্রথম মালদার পথে, পরে সেখান থেকে শিয়ালদার উদ্দেশে রওনা দেয় ৷

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top