News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব কুঞ্জবনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করলো বিজেপি
Image

পূর্ব কুঞ্জবনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করলো বিজেপি

নিজস্ব  প্রতিনিধি, কল্যাণপুর, ১৭ জুন: সোমবার বিজেপি কল্যানপুর মন্ডলের ১৫ নং বুথ কমিটির উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উর্ত্তিনদের সংবর্ধনা প্রদান করা হয়।

পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতের দীঘিরপাড় উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দলের খোয়াই জেলা কমিটির অন্যতম নেতৃত্ব সোমেন গোপ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ডল কমিটির সহ-সভাপতি পূর্ণেন্দু ভট্টাচার্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান জন্টু পাল, অসীম দেবরায়, ডক্টর সুপ্রিয় বর্মন, সংশ্লিষ্ট বুথের সভাপতি সঞ্জিত শীল প্রমুখ। গ্রামীণ এলাকায় রাজনৈতিক দলের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সেরা ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বুথ এলাকার ৮ জন ছাত্র- ছাত্রীদের নিয়ে দীঘিরপাড় উচ্চ বিদ্যালয় চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানের অতিথিরা উত্তীর্ণদের ডায়েরি ও অন্যান্য পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে সংবর্ধিত করেন। এদিনের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে যথেষ্ট প্রাণবন্ত করে তোলে।ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি আগামী পথ তাদের আরো মসৃণ হোক এবং সকল বাধা কাটিয়ে পূর্ব কুঞ্জবন তথা রাজ্যের নাম সু উজ্জ্বল করুক ছাত্র-ছাত্রীরা এই আশাই করেন ডক্টর সুপ্রিয় বর্মন।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top