News Flash

  • Home
  • দেশ
  • রিয়াসিতে জঙ্গি হামলার তদন্তভার এনআইএ-র হাতে
Image

রিয়াসিতে জঙ্গি হামলার তদন্তভার এনআইএ-র হাতে

শ্রীনগর, ১৭ জুন (হি. স.): জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে জঙ্গি হানার তদন্তের ভার পেল এনআইএ। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রকের তরফে এ সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

রবিবারই দিল্লিতে হাইভোল্টেজ বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাশ্মীরে গত এক সপ্তাহে পরপর জঙ্গি হানার পর সেখানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শাহের বৈঠক ছিল। এই বৈঠক থেকে শাহের স্পষ্ট বার্তা ছিল, জম্মুতে ‘জিরো টেরর প্ল্যান’ এর টার্গেট নিয়ে ‘মিশন মোডে’ ফোর্স ও গোয়েন্দা বিভাগকে একযোগে কাজ করতে হবে। সেই উচ্চ পর্যায়ের বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিয়াসির জঙ্গি হামলার তদন্তের দায়িত্ব দিল এনআইএ-কে। উল্লেখ্য, গত ৯ জুন রিয়াসি জেলায় পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনায় অনেকের মৃত্যু হয়েছিল। গুরুতর জখম হন বহু। ওই বাসে বৈষ্ণোদেবীর তীর্থযাত্রীরা ছিলেন।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top