News Flash

  • Home
  • দিনের খবর
  • খড়্গপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ
Image

খড়্গপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ

পশ্চিম মেদিনীপুর, ১৭ জুন (হি. স.) : খড়্গপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস থেকে সোমবার উদ্ধার হল এক ছাত্রীর ঝুলন্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায় আইআইটি-র ক্যাম্পাসে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।

আইআইটি চত্বরের ভিতরেই সরোজিনী নাইডু ও ইন্দিরা গান্ধী নামের দুটি মহিলা হস্টেল রয়েছে। ওই দুটি হস্টেলের মধ্যে সংযোগকারী একটি ছাদ থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান কলেজের পড়ুয়ারা।

আইআইটি সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম দেবিকা পিল্লাই। ২১ বছরের দেবিকা বি-টেক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর বাড়ি কেরলের চেপাড থানার উত্তর এভুর এলাকায়। দিন কয়েক আগেই ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। বাড়ি থেকে ফেরার পরই এই ঘটনা।

আইআইটি পড়ুয়াদের সূত্রে জানা যায়, সোমবার সকালে হস্টেল চত্বরে ঘোরাফেরা করছিলেন তাঁরা। সে সময়ে কয়েকজন পড়ুয়া দুটি হস্টেল ভবনের সংযোগকারী ছাদ থেকে দেবিকাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।

এই দৃশ্য দেখে তাঁরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। শোরগোল পড়ে যায় গোটা আইআইটি চত্বরে। হস্টেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতের পরিবারকে খবর দিয়েছে আইআইটি কর্তৃপক্ষ। পড়ুয়ার বন্ধুদের সঙ্গে কথা বলেছে পুলিশ। আত্মহত্যা নাকি ঘটনার পেছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে তারা।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top