News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা-শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দূর্ঘটনাগ্রস্থ, দুঃখ প্রকাশ রেলমন্ত্রীর, হেল্পলাইন নম্বর জারি
Image

আগরতলা-শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দূর্ঘটনাগ্রস্থ, দুঃখ প্রকাশ রেলমন্ত্রীর, হেল্পলাইন নম্বর জারি

আগরতলা, ১৭ জুন: পেছন থেকে মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছে আগরতলা-শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তাতে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে খবর মিলেছে। ওই ট্রেন দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিকে ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন রেলমন্ত্রী ।

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মালগাড়ির ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েছে আগরতলা-শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এনডিআরএফ, বিভাগীয় দল এবং 15টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। 

রেলমন্ত্রী টুইটারে বলেছেন,  এটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ চলছে। রেল, এনডিআরএফ এবং এসডিআরএফ একসঙ্গে কাজ করছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

এদিকে শিয়ালদহ স্টেশনে একটি বিশেষ হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে,  শিয়ালদহ- ০৩৩-২৩৫০৮৭৯৪, ০৩৩-২৩৮৩৩৩২৬, গৌহাটি স্টেশন-০৩৬১২৭৩১৬২১,০৩৬১২৭৩১৬২২, ০৩৬১২৭৩১৬২৩,

কাটিহার স্টেশন-৬২৮৭৮১৮০৫, কাটিহার- ০৯০০২০৪১৯৫২, ৯৭৭১৪৪১৯৫৬, লামডিং স্টেশন -০৩৬৭৪২৬৩৯৫৮, ০৩৬৭৪২৬৩৮৩১, ০৩৬৭৪৩৬৩১২০, ০৩৬৭৪২৬৩১২৬, ০৩৬৭৪২৬৩৮৫৮।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top