News Flash

Image

পণ্য লোডিঙে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ১৬.৮৩ শতাংশ বৃদ্ধি

গুয়াহাটি, ১৬ জুন (হি.স.) : গ্রাহকদের পরিষেবা দিতে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের কাছে সময়মতো প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া নিশ্চিত করতে দিনরাত চব্বিশ ঘণ্টা কাজ করছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। সেজন্যই পণ্য লোডিঙের ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ক্রমাগতভাবে অগ্রগতি লাভ করছে। ২০২৪-এর মে মাসে বিভিন্ন পণ্যের ১.০৩৪ মিলিয়ন টন লোডিং পঞ্জিয়ন করা হয়েছে। যার ফলে বিগত বর্ষের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ১৬.৮৩ শতাংশ।

আজ রবিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এ খবর দিয়ে জানান, ২০২৪-এর মে মাসে কিছু অন্যান্য সামগ্রীর লোডিঙের ক্ষেত্রে পূর্ববর্তী বর্ষের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি নথিভুক্ত করা হয়েছে। ওই মাসে খাদ্যশস্যের লোডিং ৫৭.৭ শতাংশ, সিমেন্ট লোডিং ১২২.২ শতাংশ বৃদ্ধি পেয়েছ। পূর্ববর্তী বর্ষের একই সময়ের তুলনায় কনটেইনার লোডিঙের ক্ষেত্রে ৩৩.৩ শতাংশ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পিওএল লোডিং ৬৯.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিগত অর্থবর্ষের একই সময়ের তুলনায় কাঠ ও ব্যালাস্টের মতো বিভিন্ন সামগ্রী লোডিঙের ক্ষেত্রে যথাক্রমে ৬৬.৭ এবং ৩৮.৮ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত করা হয়েছিল।

তিনি জানান, চলতি অর্থবর্ষের গত দু-মাস অর্থাৎ এপ্রিল ও মে মাসে সিমেন্ট লোডিং ১৪ শতাংশ, খাদ্যশস্য লোডিং ৪১.৫ শতাংশ, সার লোডিং ২৯.২ শতাংশ, পিওএল লোডিং ৫৬.৩ শতাংশ এবং কনটেইনার লোডিং ৩৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বছরের পর বছর পণ্য লোডিং বৃদ্ধি পাওয়ার বিষয় অঞ্চলের বর্ধিত অর্থনৈতিক কার্যকলাপের ইঙ্গিত বহন করে। পণ্য লোডিঙে অগ্রগতির ফলে উল্লেখযোগ্য পরিমাণের পণ্য রাজস্ব সৃষ্টি হয়েছে বলে জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top