News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ক‌রিমগঞ্জে পৃথক দুই অভিযা‌নে প্রায় নয় কো‌টি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার, ধৃত চার
Image

ক‌রিমগঞ্জে পৃথক দুই অভিযা‌নে প্রায় নয় কো‌টি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার, ধৃত চার

করিমগঞ্জ (অসম), ১৬ জুন (হি.স.) : ক‌রিমগঞ্জের পৃথক দুই স্থানে পুলিশ ও বিএসএফ প্রায় নয় কো‌টি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার করেছে। এর সঙ্গে মোট চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে প্রথম অভিযান চলানো হয়েছিল রামকৃষ্ণনগর থানাধীন ছড়ারপার-‌পেঁচায়ালা এলাকা এবং দ্বিতীয় অভিযান চালানো হয় করিমগঞ্জ জেলা সদরের সরিষা অঞ্চলে।

নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফ-এর স্পেশাল ব্রাঞ্চ রামকৃষ্ণনগর থানার পুলিশ নিয়ে ছড়ারপার-‌পেঁচায়ালা এলাকায় অভিযান চা‌লায়। অভিযানে একটি অটো রিকশা থে‌কে দুই ব্যক্তি‌র হেফাজত থেকে ৩০ হাজারটি নি‌ষিদ্ধ ইয়াবা ট্যাব‌লেট উদ্ধার হয়। এর সঙ্গে আটক করা হয় জনৈক আতিকুর রহমান এবং সাহারুল ইসলাম নামের দুই মাদক পাচারকারীকে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাব‌লেটগুলির কা‌লোবাজারে মূল্য কমপক্ষে ৬ কোটি টাকা হ‌বে।

এদি‌কে গতকাল রাতেই ক‌রিমগঞ্জ সদর পু‌লি‌শের এক‌টি দল শহ‌রের স‌রিষা এলাকায় অভিযান চা‌লি‌য়ে প্রায় তিন কো‌টি টাকার হে‌রোইন সহ দুই পাচারকা‌রী‌কে হা‌তেনা‌তে পাকড়াও করেছে। ধৃতদের নাম ঠিকানা এ খবর লেখা পর্যন্ত জানা যায়‌নি।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top