News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সম্প্রসারণ হয়ে সাব্রুম স্টেশন থেকে যাত্রা শুরু করবে
Image

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সম্প্রসারণ হয়ে সাব্রুম স্টেশন থেকে যাত্রা শুরু করবে

মালিগাঁও, ১৫ জুন: দক্ষিণ ত্রিপুরা এবং অসমের যোরহাট জেলার জনসাধারণের দীর্ঘদিনের দাবী পূরণ করে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ট্রেন নং. ১৩১৭৩/১৩১৭৪ (শিয়ালদহ – আগরতলা – শিয়ালদহ) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-এর পরিষেবা আগরতলা থেকে সাব্রুম পর্যন্ত এবং ট্রেন নং. ১৫৭৬৯/১৫৭৭০ (আলিপুরদুয়ার জং.-লামডিং-আলিপুরদুয়ার জং.) ইন্টারসিটি এক্সপ্রেস-এর পরিষেবা লামডিং থেকে মরিয়নি পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেনগুলির সম্প্রসারণ ১৬ জুন, ২০২৪ থেকে কার্যকর হবে।

ট্রেননং. ১৩১৭৩ (শিয়ালদহ-সাব্রুম) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ১৬জুন, ২০২৪তারিখ থেকে প্রত্যেকমঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার ও রবিবারে ০৬:৫০ ঘণ্টায়শিয়ালদহ থেকেরওনাদিয়েপ্রত্যেক বুধবার, শুক্রবার, শনিবার ও সোমবারে ২০:০০ ঘণ্টায়সাব্রুম পৌঁছবে। একইভাবে, ট্রেননং. ১৩১৭৪ (সাব্রুম-শিয়ালদহ) কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ১৮ জুন, ২০২৪তারিখ থেকে প্রত্যেকমঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবারে ০৬:২০ ঘণ্টায়সাব্রুম থেকেরওনাদিয়েপ্রত্যেক বুধবার, শুক্রবার, রবিবার ও সোমবারে ১৯:২০ ঘণ্টায়শিয়ালদহ পৌঁছবে। এই সম্প্রসারণের ফলে, ত্রিপুরার দক্ষিণাঞ্চলের যাত্রীরা কলকাতার সাথে সরাসরি সংযোগ পাবেন। ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগীরা ব্যাপকভাবে উপকৃত হবেন।

ট্রেননং. ১৫৭৬৯ (আলিপুরদুয়ার জং.-মরিয়নি) ইন্টারসিটি এক্সপ্রেস দৈনিক ভিত্তিতে ১৬জুন, ২০২৪তারিখ থেকে ০৩:৪৫ ঘণ্টায়আলিপুরদুয়ার জং. থেকেরওনাদিয়েএকই দিনে ২০:০০ ঘণ্টায়মরিয়নি পৌঁছবে। একইভাবে, ট্রেননং. ১৫৭৭০ (মরিয়নি-আলিপুরদুয়ার জং.) ইন্টারসিটি এক্সপ্রেস দৈনিক ভিত্তিতে ১৭ জুন, ২০২৪তারিখ থেকে ০৯:১৫ ঘণ্টায়মরিয়নি থেকেরওনাদিয়েএকই দিনে ০০:৫০ ঘণ্টায়আলিপুরদুয়ার জং. পৌঁছবে। এই সম্প্রসারণের ফলে উত্তরবঙ্গের সাথে আপার আসাম অঞ্চলের বিদ্যমান রেল যোগাযোগকে আরও শক্তিশালী করবে এবং এই অঞ্চলে অর্থনৈতিক গতিবিধিকে প্রচার করবে। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট, এনটিইএস-এ পাওয়া যাবে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার শুরু করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

Releated Posts

রাজ্য সফরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব নবজাতক, শিশু ও মায়ের স্বাস্থ্যের উন্নয়নে একাধিক উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৫ জুলাই:রাজ্যে নবজাতক, শিশু ও মায়ের স্বাস্থ্য সুরক্ষা এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর, জনমুখী…

ByByReshmi Debnath Jul 6, 2026

মুহুরীপুরে হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বাইখোড়া থানায় স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার মুহুরীপুর এলাকায় এক ব্যক্তির ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনায়…

ByByReshmi Debnath Jul 6, 2026

সোনামুড়ায় যৌথ অভিযানে ২০০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, আটক এক মাদক কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিএসএফের ৮১ নম্বর ব্যাটালিয়ন এবং সোনামুড়া থানার পুলিশের যৌথ…

ByByReshmi Debnath Jul 6, 2026

২২ জুলাই শুরু ঐতিহ্যবাহী খার্চি মেলা, দর্শনার্থীদের মধ্যে বিতরণ হবে এক হাজার গাছের চারা

আগরতলা, ৫ জুলাই:  আগামী ২২ জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি মেলা। এবারের মেলাকে আরও আকর্ষণীয় ও পরিবেশবান্ধব…

ByByReshmi Debnath Jul 6, 2026
Scroll to Top