News Flash

Image

ধর্মনগরে চুরিকাণ্ডে আতঙ্ক এলাকায়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ জুন: দিনে দুপুরে চুরি কান্ড সংঘটিত  হচ্ছে ধর্মনগর  শহর জুড়ে। উত্তর জেলার পুলিশের ভূমিকায় ক্ষোভ সাধারণ নাগরিকদের মধ্যে। আজ অর্থাৎ শুক্রবার দুপুর আড়াইটার সময় উত্তর জেলা সদর ধর্মনগরের শরৎপল্লীর শান্তি পাড়ার জয়ন্তী দাস পাশের বাড়িতে যায় কালী পূজার নিমন্ত্রণে। সেখানে তিনি ৪৫ মিনিটের মত ছিলেন। বাড়িতে ঘুরে এসে দেখেন দরজা খুলতে পারছেন না। তখন চিৎকার করলেও আশপাশের কোন মানুষ আসেনি।

অবশেষে উঠানে গিয়ে একটি লাঠি নিয়ে গেটের পাশে গিয়ে চিৎকার করলে তিন চারজন এলাকার মহিলা ছুটে আসেন। তারা আসার পর তিনি দরজা এবার লাঠি দিয়ে খোলার চেষ্টা করেন এবং সহজেই খুলে যায়। খুলে তিনি দেখতে পান চোর পেছনের দরজা দিয়ে উনার ঘরে প্রবেশ করেছে এবং ওনার নতুন মোবাইল কিছু রুপা এবং ৪০০০ টাকা নিয়ে গেছে। বাড়ির চারটে স্টিলের আলমিরা ভেঙ্গে সর্বস্ব দরকারী জিনিস নিয়ে গেছে।

দা এবং শাবল চোর ব্যবহার করেছে বলে মহিলা উল্লেখ করেন। ধর্মনগর পুলিশ স্টেশনে খবর যাওয়ার পর পুলিশ বাবুরা তদন্তে নামেন এবং চুরি যাওয়া জিনিসগুলোর জন্য মহিলা আক্ষেপ প্রকাশ করেন। কিন্তু কোন স্থির সিদ্ধান্তে পৌঁছুতে পারেননি ধর্মনগর থানার পুলিশ বাবুরা। ধর্মনগর থানা এলাকায় চুরির ঘটনা অহরহ ঘটে চলেছে কিন্তু ধর্মনগর থানা কোন সক্রিয় পদক্ষেপ গ্রহণ করছে না বলে এলাকাবাসীর অভিমত।

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top