News Flash

  • Home
  • Uncategorized
  • স্করপিন সাবমেরিনের গুরুত্বপূর্ণ গোপন নথি ফাঁসে নৌবাহিনীর রিপোর্ট চাইলেন পার্রিকর
Image

স্করপিন সাবমেরিনের গুরুত্বপূর্ণ গোপন নথি ফাঁসে নৌবাহিনীর রিপোর্ট চাইলেন পার্রিকর

নয়াদিল্লি, ২৪ আগস্ট (হি.স.) : অস্ট্রেলিয়ার সংবাদপত্র দ্য অস্ট্রেলিয়ান-এ প্রকাশিত ভারতের স্করপিন সাবমেরিনের গুরুত্বপূর্ণ Manohar-Parrikarগোপন নথি | নৌবাহিনীর ওই গুরুত্বপূর্ণ নথি ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে রিপোর্ট চাইলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর| স্করপিন মডেলের অত্যাধুনিক সাবমেরিনের গুরুত্বপূর্ণ নথি ফাঁস হয়েছে বলে অভিযোগ| সেটি কীভাবে নজরদারি চালায়, তা ব্যবহারের কৌশল সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ নথির ২২ হাজার পাতার নথি প্রকাশিত হয়েছে ওই পত্রিকার অনলাইন সংস্করণে| এই নথি ফাঁসের জেরে জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে| এই অবস্থায় নথি ফাঁস নিয়ে নৌবাহিনীর কাছে রিপোর্ট চাইলেন প্রতিরক্ষামন্ত্রী| প্রতিরক্ষামন্ত্রী জানান, নথিগুলি ভারতীয় সাবমেরিনের কি না, সেটা দেখা প্রথম কাজ| নৌসেনা প্রধানের কাছে এই নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছে| একইসঙ্গে তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই নথিগুলি হ্যাকিং হয়েছে|
মুম্বইয়ের মাজেগাঁও ডকে তৈরি হচ্ছে ৬টি স্করপিন ডুবোজাহাজ| তৈরি হতে খরচ পড়ছে ৩৫০ কোটি মার্কিন ডলার| জলের তলায় গোপনে নজরদারি চালায় এই জাহাজ| এর উপস্থিতি টের পাওয়া খুবই দুঃসাধ্য| কিন্তু এর গুরুত্বপূর্ণ নথি প্রকাশ্যে চলে আসায় চিন্তায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক| প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর নৌসেনার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন| তিনি জানিয়েছেন, সম্ভবত বিদেশ থেকেই ফাঁস হয়েছে স্করপিনের নথি| দেশ থেকে তা হয়নি বলেই মনে করছেন তিনি| তাঁর অনুমান, হ্যাকিং-এর পর তা লিক হয়| নৌসেনার তরফেও নিশ্চিত করে জানানো হয়েছে,এদেশ থেকে কোনও টেকনিক্যাল তথ্য লিক হয়নি|
সূত্রের খবর, সম্প্রতি অস্ট্রেলিয়ার ১২ টি ডুবোজাহাজের নকশা নির্মাণের চুক্তি পেয়েছে ওই ফরাসী সংস্থা| ডুবোজাহাজের জলের নিচের সেন্সর, জলের ওপরের সেন্সর, যুদ্ধ ব্যবস্থাপনার সিস্টেম, টর্পেডো লঞ্চ সিস্টেম এবং তার কৌশল, যোগাযোগ ব্যবস্থা এবং নেভিগেশন সিস্টেম সবকিছুরই নির্মাণের দায়িত্বে ওই ফরাসী সংস্থার| সেখান থেকেই তথ্য ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান|
নৌসেনার যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ডুবোজাহাজের| বিশ্বের অন্যতম ডিফেন্স প্রজেক্ট এটি| এর কৌশল অন্যের হাতে চলে যাওয়া সেনাবাহিনীর কাছে দুঃস্বপ্নের মতো| বোটটির কোনখানে বসে কথা বললে, শত্রুপক্ষ খবর পাবে না, সেই তথ্য ফাঁস হয়েছে বলেও মনে করা হচ্ছে| তাই চিন্তায় নৌবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রক|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top