News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপ ঘিরে ক্রীড়ামন্ত্রী সকাশে রাজ্য যোগা সংস্থা
Image

জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপ ঘিরে ক্রীড়ামন্ত্রী সকাশে রাজ্য যোগা সংস্থা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন প্রয়োজনীয় প্রস্তুতি এখন থেকেই শুরু করেছে।  আগামী বছরের ৪, ৫ ও ৬ জানুয়ারি আগরতলায় ৪৩ তম জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের ৬ সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল আজ, বুধবার রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মিলিত হয়ে এ বিষয়ে পরামর্শ ও উপদেশ গ্রহণ করেন। উল্লেখ্য, সারা দেশ থেকে বিশেষ করে পুরুষ ও মহিলা উভয় বিভাগে প্রায় সাত শতাধিক যোগা খেলোয়ার ও অফিসিয়াল এতে অংশ নিতে আসবে। পুরুষ খেলোয়ারদের ভগৎ সিং ইয়ুথ হোস্টেলে এবং মহিলা খেলোয়ারদের এনএসআরসিসি হোস্টেলে থাকার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। প্রতিযোগিতা আয়োজনের জন্য দুটি ভ্যেনু নজরুল কলাক্ষেত্র এবং এগিয়ে চলো সংঘ চূড়ান্তকৃত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠ বাছাই করা হয়েছে। সাক্ষাৎকারে ক্রীড়া মন্ত্রী শ্রীরায় সংস্থার প্রতিনিধিদের, পরিকল্পনা অনুযায়ী চিঠিপত্র আদান-প্রদানের মধ্য দিয়ে ধীরে সুস্থে প্রসেসিং শুরু করার পরামর্শ দেন। রাজ্য সংস্থার পক্ষ থেকে এই জাতীয় চ্যাম্পিয়নশিপ ঘিরে প্রায় ২৫ লক্ষ টাকা বাজেট স্থির করা হয়েছে বলে প্রতিনিধিবর্গ ক্রীড়া মন্ত্রীকে অবহিত করেন।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top