News Flash

  • Home
  • দেশ
  • ডোডায় জঙ্গি হামলা, আহত ৫ জওয়ান, একজন পুলিশ
Image

ডোডায় জঙ্গি হামলা, আহত ৫ জওয়ান, একজন পুলিশ

শ্রীনগর, ১২ জুন (হি. স.): দফায় দফায় উত্তপ্ত ভূস্বর্গ। বুধবার ভোর-রাতে জম্মু ও কাশ্মীরের ডোডায় সেনাবাহিনীর অস্থায়ী অপারেটিং বেসে হামলা চালায় জঙ্গিরা। সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন জওয়ান ও এক পুলিশ অফিসার। অন্যদিকে, নিকেশ করা হয়েছে একজন জঙ্গিকে। এই হামলার দায় স্বীকার করে নিয়েছে জইশ জঙ্গি গোষ্ঠীর শাখা সংগঠন।

সেনা সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের পরই পাল্টা এনকাউন্টার শুরু হয়। জঙ্গিদের খোঁজে বেস ক্যাম্পের পাশের জঙ্গলেও তল্লাশি অভিযান শুরু হয়েছে । জইশের শাখা সংগঠন দ্য কাশ্মীর টাইগারস এই হামলার দায় স্বীকার করেছে।

জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, এরা সবসময় শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। একজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026

আইএসআই-যোগে আন্ডারওয়ার্ল্ড মডিউল বড়সড় জঙ্গি হামলার আড়াল হতে পারে, সতর্ক গোয়েন্দা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-র মদতে পরিচালিত একাধিক জঙ্গি-যোগযুক্ত…

ByByNews Desk Jun 18, 2026

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top