News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্কুটি ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যুবক
Image

স্কুটি ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত যুবক

আগরতলা, ১২ জুন: স্কুটি ও বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে এক যুবক। আজ বেলা সাড়ে ১১ টা নাগাদ কমলপুর -আমবাসা রাস্তার কলাছড়ি এলাকায় ওই দূর্ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছে দমকলবাহিনী। দমকলকর্মীরা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাঁর আশঙ্কাজনক অবস্থা দেখে ধলাই জেলা কুলাই হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাহিদ উদ্দিন (২৫) বাড়ি থেকে স্কুটি নিয়ে কমলপুর আসছিলেন। ওই সময় কলাছড়ি আসতে বিপরীতে বোলেরো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে রাস্তায় ছিটকে পড়ে। স্হানীয়রা বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা আহতকে  উদ্ধার করে বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাহিদ উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা করে ধলাই জেলা কুলাই হাসপাতালে স্থানান্তর করেন। 

আরও জানা গিয়েছে, দূর্ঘটনায় তার পা ভেঙ্গে যায়, বুকে আঘাত লাগে। সে দক্ষিন মানিক ভান্ডারের বাসিন্দা।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top