News Flash

  • Home
  • দিনের খবর
  • মন্ত্রিত্ব পেয়েই আশীর্বাদ নিতে দিলীপের কাছে সুকান্ত
Image

মন্ত্রিত্ব পেয়েই আশীর্বাদ নিতে দিলীপের কাছে সুকান্ত

নয়াদিল্লি, ১১ জুন (হি. স.): মন্ত্রিত্ব পেয়েই আশীর্বাদ নিতে দিলীপ ঘোষের কাছে গেলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষের পা ছুঁয়ে প্রণাম করলেন তিনি। সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়াতে লেখেন, তৃতীয়বারের মোদী সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পূর্বে বিজেপির অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ও দাদা শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের কাছে আশীর্বাদ নিলাম। শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রী জির সাথে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।

উল্লেখ্য, রবিবার দুপুরেই জানা গিয়েছিল মন্ত্রিত্ব পাচ্ছেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দুটি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন তিনি। বর্তমানে দিল্লিতেই রয়েছেন সুকান্ত। সেখানেই রয়েছেন দিলীপ ঘোষও। মঙ্গলবার সকালে মন্ত্রকের দায়িত্ব বুঝে নেওয়ার আগে সটান দিলীপের কাছে হাজির হন সুকান্ত মজুমদার। পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁরা। দিলীপের আশীর্বাদ নিয়ে গন্তব্যে রওনা দেন সুকান্ত।

Releated Posts

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top