News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুর্শিদাবাদে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সংঘর্ষ, বোমাবাজি, গ্রেফতার ৪
Image

মুর্শিদাবাদে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সংঘর্ষ, বোমাবাজি, গ্রেফতার ৪

মুর্শিদাবাদ, ১১ জুন (হি. স.): দুই গোষ্ঠীর সংঘর্ষে সোমবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সালার থানার উজুনিয়া গ্রাম। সংঘর্ষের পাশাপাশি হয় বোমাবাজি। যার মাঝে পড়ে গুরুতর আহত হন এক মহিলা। আহত মহিলা মহিমা বিবি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই সংঘর্ষ। তার ফলেই অন্তত ৩০–৪০ টি বোমা পড়ে এলাকায়। এও অভিযোগ, লোকসভা নির্বাচনের পরেই ভরতপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন এবং প্রাক্তন ব্লক সভাপতি আজহারউদ্দিন সিজারের অনুগামীদের দ্বন্দ্ব তীব্র হয়ে উঠেছে। দু’‌পক্ষেরই অভিযোগ লোকসভা নির্বাচনের সময় বিরোধী গোষ্ঠী কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর হয়ে ভোট করিয়েছেন।

কিছুদিন আগে সিজারের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে সুমন গোষ্ঠীর বিরুদ্ধে। সোমবার সন্ধে নাগাদ ফের একবার কিছু দুষ্কৃতী সিজারের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এরপর রাতের দিকে সিজারের অনুগামীরা পাল্টা বোমাবাজি করে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’‌পক্ষের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top