News Flash

  • Home
  • প্রধান খবর
  • কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের দায়িত্ব নিলেন শিবরাজ, অন্নদাতাদের কল্যাণই তাঁর লক্ষ্য
Image

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের দায়িত্ব নিলেন শিবরাজ, অন্নদাতাদের কল্যাণই তাঁর লক্ষ্য

নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রিসভায় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক পেয়েছেন। পাশাপাশি, গ্রামোন্নয়ন মন্ত্রকও রয়েছে তাঁর হাতে। তিনি মধ্যপ্রদেশের বিদিশা লোকসভা আসন থেকে জয়ী হয়েছেন। মঙ্গলবার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেছেন শিবরাজ সিং চৌহান। দায়িত্ব নেওয়ার আগে পুজোও করেন তিনি।

পরে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি, গতকাল প্রধানমন্ত্রী সর্বপ্রথম যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা কৃষকদের স্বার্থে ছিল। তিনি কিষাণ সম্মান নিধি জারি করার সিদ্ধান্ত নিয়েছেন…এখন এনডিএ সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই কাজগুলিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার সংকল্প নিয়েছেন, সে লক্ষ্যে কাজ চলছে নিরন্তর। আমরা সকলে এতে আরও দ্রুত কাজ করব এবং কৃষকদের কল্যাণের জন্য সম্ভাব্য প্রতিটি পদক্ষেপ নেব।”

Releated Posts

বাড়ির দলীয় কার্যালয় থেকে প্রাক্তন বিধানসভার ডেপুটি স্পিকারের ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

কলকাতা, ১৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে রবিবার বীরভূমের…

ByByNews Desk Aug 16, 2026

‘বন্দে মাতরম’ অসম্মান নিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি, ক্ষোভ প্রকাশ বঙ্কিমচন্দ্রের বংশধর বিজেপি বিধায়কের

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দফতরে ‘বন্দে মাতরম’-এর ‘অসম্মান’ করা হয়েছে বলে অভিযোগ তুলে কংগ্রেস…

ByByNews Desk Aug 16, 2026

যুবকদের দেশগঠনে যুক্ত করার মোদির আহ্বানকে সমর্থন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়াদের, পেপার ফাঁস রুখতে কড়া পদক্ষেপের দাবি

রাঁচি, ১৫ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘যুবশক্তি’কে কাজে লাগিয়ে দেশগঠনের আহ্বানকে স্বাগত জানিয়েছেন ঝাড়খণ্ডের আন্দোলনরত পড়ুয়ারা। একইসঙ্গে…

ByByNews Desk Aug 15, 2026

নাম বদল নয়, মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে কংগ্রেস: কেন্দ্রকে খাড়গের খোঁচা

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): নাম পরিবর্তনের রাজনীতি না করে কংগ্রেস মানুষের আর্থিক পরিস্থিতি বদলাতে কাজ করেছে বলে দাবি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top