News Flash

  • Home
  • Uncategorized
  • স্কুল বাস ও ট্রাকের মুখোমুখির সংঘর্ষে আহত ২০জন, হাসপাতালে দেখতে গেলে পর‌্যটনমন্ত্রী
Image

স্কুল বাস ও ট্রাকের মুখোমুখির সংঘর্ষে আহত ২০জন, হাসপাতালে দেখতে গেলে পর‌্যটনমন্ত্রী

শিলিগুড়ি ২৩ আগস্ট (হি.স): শিলিগুড়ি শহরে স্কুল বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ| ঘটনায় আহত হল ২০ জন পড়ুয়া সহ road acccident copyশিক্ষিকা| মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চম্পাসারির দেবীডাঙ্গায়| এদিন সকালে একটি সিটি অটোকে ওভারটেক করতে গিয়ে স্কুল বাস ট্রাকের মুখোমুখি হয়ে পড়ে| অবশ্য সেইসময় গাড়ির গতি বেশী না থাকায় দূর্ঘটনার ভয়াবহতা বাড়েনি| স্কুল বাসে থাকা ছাত্রছাত্রী এবং শিক্ষিকা আহত হয়| দূর্ঘটনার পরই আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নিয়ে আসে শিলিগুড়ি জেলা হাসপাতালে| হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০ জন আহতদের মধ্যে ১৪ জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়| বাকি ৩ জন ছাত্র এবং ৩ জন ছাত্রীকে ভর্তি করা হয়েছে| জানা গেছে, এদিন সকালে শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের বাস পড়ুূয়াদের নিয়ে দেবীডাঙ্গা দিয়ে যাচ্ছিল| বাসটির সামনে একটি অটো থাকায় বাসের চালক বেপরোয়াভাবে অটোকে ওভারটেক করতে গিয়েই ট্রাকের মুখোমুখি হয়ে পড়ে| সেই কারণেই দূর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন| ঘটনায় ১৬ জন ছাত্র-ছাত্রী এবং ৪ জন শিক্ষিকা আহত হয়| তাদেরকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে এলে ৪ জন শিক্ষিকা এবং ১০ জন ছাত্র-ছাত্রীকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হলেও বাকি ৬ জন ছাত্রছাত্রীর চিকিত্সা চলছে| খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ গিয়ে স্কুল বাস এবং ট্রাকটিকে আটক করেছে| গাড়ি দুটি চালককে জেরা করা হচ্ছে| ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে চলে যান পর‌্যটনমন্ত্রী গৌতম দেব, তৃণমূল নেতা মদন ভট্টাচার‌্য| মন্ত্রী গৌতম দেব, আহতদের চিকিত্সার ব্যবস্থা দেখেন| বেপরোয়াভাবে চলা স্কুল বাসগুলির উপর কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষনা করেন তিনি| এদিকে, মদন ভট্টাচার‌্য বলেন, আহত পড়ুয়ারা এখন ভাল আছে| তবে তাদের চিকিত্সার ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখতে বলা হয়েছে| স্কুল বাসগুলির চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করার জন্য তিনি উদ্যোগী হবেন বলেও জানিয়েছেন মদন ভট্টাচার‌্য|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top