News Flash

  • Home
  • দেশ
  • সংবিধান, আইন ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব এখন নীতীশ ও চন্দ্রবাবুর ওপরই বর্তায় : সঞ্জয় রাউত
Image

সংবিধান, আইন ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব এখন নীতীশ ও চন্দ্রবাবুর ওপরই বর্তায় : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): দেশে আবারও গঠন হচ্ছে এনডিএ সরকার। টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-সহ অন্যান্য এনডিএ শরিকদের সমর্থনে কেন্দ্রে গঠিত হচ্ছে এনডিএ সরকার। এমতাবস্থায় উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত জানালেন, দেশের সংবিধান, আইন ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব এখন নীতীশ ও চন্দ্রবাবুর ওপরই বর্তায়।

শনিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার যারা নিজেদের সবচেয়ে বড় গণতন্ত্রী বলে দাবি করেন। এখন যেহেতু তাঁদের সমর্থনে সরকার গঠিত হচ্ছে, তাই সংবিধান, আইন এবং গণতন্ত্র বাঁচানোর দায়িত্ব তাঁদের ওপর বর্তায়।” একইসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, গুজরাট থেকে নিজেদের সহযোগীদের সুবিধার জন্য শেয়ার বাজারে একটি অস্বাভাবিক উত্থান আনা হয়েছিল, যারা দেশ চালাচ্ছেন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top