News Flash

  • Home
  • বিদেশ
  • রবিবার সন্ধ্যায় মোদীর শপথ; ভারতে চলে এলেন শেখ হাসিনা, আসছেন অনেকেই
Image

রবিবার সন্ধ্যায় মোদীর শপথ; ভারতে চলে এলেন শেখ হাসিনা, আসছেন অনেকেই

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.) : টানা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে নতুন দিল্লিতে এখন সাজো সাজো রব। আগামীকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। নরেন্দ্র মোদী ও তাঁর মন্ত্রীসভার অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী মোদী টেলিফোনে শেখ হাসিনাকে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানান।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের পর মোদীকে শুভেচ্ছা জানানো বিদেশি নেতৃত্বের মধ্যে শেখ হাসিনা প্রথম সারিতে ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়েছে মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মইজ্জুকে, তিনি সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন। আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রেক্ষিতে দিল্লির আকাশে আকাশযান ওড়ানো নিষিদ্ধ করেছে দিল্লি পুলিশ। ৯ ও ১০ জুন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

Releated Posts

হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচলের জন্য অন্তর্বর্তী রুট নিয়ে ওমানের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে আলোচনা: ইরান

তেহরান, ৩ আগস্ট (আইএএনএস): হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে একটি ‘অন্তর্বর্তী’ সামুদ্রিক রুট নির্ধারণের লক্ষ্যে ওমানের সঙ্গে…

ByByNews Desk Aug 3, 2026

সীমান্ত পারাপারে জাতীয় পরিচয়পত্রের স্বীকৃতি চাইল নেপাল, ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব

কাঠমান্ডু, ৩ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে যাতায়াতের ক্ষেত্রে নেপালের জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা এনআইডি) বৈধ ভ্রমণ…

ByByNews Desk Aug 3, 2026

গ্যাস সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, সিএনজি-চালিত যান কমে ভোগান্তিতে সাধারণ মানুষ

ঢাকা, ৩ আগস্ট (আইএএনএস): তীব্র গ্যাস সংকটের জেরে বাংলাদেশে সিএনজি-চালিত অটোরিকশা ও গণপরিবহনের বড় অংশ রাস্তায় নামতে না…

ByByNews Desk Aug 3, 2026

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top