News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃদ্ধার গলার চেইন ছিনতাই, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
Image

বৃদ্ধার গলার চেইন ছিনতাই, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ৮ জুন: রাতের শহর আগরতলায় বৃদ্ধার গলা থেকে হার ছিনতাইয়ের ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। কারণ, শুধু রাতে নয়, দিনের আলোয় ত্রিপুরা এখন নিরাপদ নয়। সম্প্রতি প্রকাশ্য দিবালোকে রাজ্যের একাধিক জায়গায় ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন উঠেছে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার রাতে জয়নগর ৪ নম্বর থেকে সন্ধ্যা রানী সূত্রধর নাতিনকে গৃহ শিক্ষকের বাড়ি থেকে আনতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। তার পেছন থেকে বাইকে করে একটি যুবক গলা থেকে সোনার চেইন জোরপূর্বক নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে ওই বৃদ্ধা চিৎকার চেঁচামেচি শুরু করেন। কিন্তু, ততক্ষণে ঘটনাস্থল থেকে ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পরবর্তী সময়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সন্ধ্যা রানী সূত্রধর। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু, ছিনতাইকারিকে জালে তোলা সম্ভব হয়নি।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top