News Flash

  • Home
  • দিনের খবর
  • ভরদুপুরে গুলি চলল কালিয়াগঞ্জে, চাঞ্চল্য এলাকায়
Image

ভরদুপুরে গুলি চলল কালিয়াগঞ্জে, চাঞ্চল্য এলাকায়

কালিয়াগঞ্জ, ৭ জুন (হি. স.) : অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় ভরদুপুরে গুলি চলল কালিয়াগঞ্জে । শুক্রবার দুপুরে স্থানীয় ১১ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। বেশ কিছুদিন ধরে স্থানীয় এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এক যুবকের। মহিলা বিবাহিত, তাঁর সন্তানও রয়েছে। অন্যদিকে যুবকও বিবাহিত। এনিয়ে ক্ষুব্ধ ছিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার প্রতিবাদে সরব হন এলাকার প্রবীণ বাসিন্দা উমাচাঁদ দেবশর্মা।

সম্প্রতি দিন দশেক ধরে মহিলার খোঁজ নেই। সন্তানদের ফেলে রেখে ওই যুবকের সঙ্গে মহিলা পালিয়ে গিয়েছেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এদিন হঠাৎ এক যুবক ও যুবতীকে সঙ্গে নিয়ে এলাকায় আসে অভিযুক্ত। বন্দুক উঁচিয়ে পরপর ২টি গুলিও চালায় সে। প্রত্যক্ষদর্শী লাকি সাহানী ওরফে সনুর অভিযোগ, দ্বিতীয় গুলিটি তাঁকে লক্ষ্য করে করা হয়। যদিও কেউ হতাহত হননি। গুলির আওয়াজে পাড়ার লোকজন ছুটে আসতেই বিপদ বুঝে নিজের সহযোগীদের বাইক থেকে নামিয়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। সহযোগী ওই যুবক ও যুবতীকে আটক করা হয়। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় জানান, এলাকা থেকে কার্তুজের খোল উদ্ধার করা হয়েছে৷ ঘটনার প্রেক্ষিতে অভিযোগ না দায়ের হলেও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হবে।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top