News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ২০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমারোপ সমারোহ অনুষ্ঠিত
Image

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ২০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমারোপ সমারোহ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন: আগরতলার খয়েরপুর পূর্ব চাম্পামুড়াস্থিত সেবা ধামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ২০ দিনের  “কার্যকর্তা বিকাশ বর্গ ১” এর সমারোপ সমারোহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ। উল্লেখ্য ক্ষেত্র সংঘচালক ড. শ্রী উমেশ চক্রবর্তী এর উপস্থিতিতে এর শুভ সূচনা হয়েছিল ১৮ মে ২০২৪।

মোট ১৫২ জন শিক্ষার্থী, ৩০ জন শিক্ষক এবং ৪১ জন এই ব্যবস্থায় অংশগ্রহণ করছেন।  মণিপুর, আসাম, মেঘালয়, অরুণাচল এবং ত্রিপুরার ছাত্ররা উপস্থিত ছিলেন এসে। সারা দেশে মোট ১৪টি কার্যকর্তা বিকাশ বর্গ হয়।

আজকের এই সমারোপ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিশিষ্ট ব্যবসায়ী  রতন দেবনাথ। বর্গ কার্যবাহ ছিলেন ক্ষেত্র সহ শারিরীক প্রমুখ সঞ্জয় দাস।
বর্গে বৌদ্ধিক প্রদান করেন আসাম ক্ষেত্রের ক্ষেত্র প্রচারক বৈশিষ্ট্য বুজরবড়োয়া।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে রতন দেবনাথ উনার মনোভাব প্রকাশে বলেন, প্রত্যেক মানুষের জীবনে উপার্জনের একটি অংশ সমাজের জন্য ব্যয় করা উচিৎ।

বশিষ্ঠ বুজরবড়ুয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘ভা’-শব্দের অর্থ হলো জ্ঞান, আর ‘রত’ শব্দের অর্থ হলো প্রদানকারী। অর্থাৎ ভারত শব্দের অর্থ হলো জ্ঞান প্রদানকারী রাষ্ট্র। সারা বিশ্বকে মানবিক মূল্যবোধ সম্পন্ন জীবনশৈলীর জ্ঞান প্রদান করাই ভারতের উদ্দেশ্য।

তিনি বলেন,ভারতের মুনী ঋষিগণ গোটা বিশ্বকে শাস্ত্রের দীক্ষায় দীক্ষিত করেছে, শস্ত্রের দীক্ষায় নয়। তিনি আরো বলেন, পাশ্চাত্য সভ্যতার কাছে গোটা বিশ্ব হলো একটি বাজার। কিন্তু ভারতের কাছে গোটা বিশ্ব বাজার নয়। ভারতের কাছে বিশ্ব হলো আত্মীয়। ভারতীয় সমাজ ব্যবস্থা ভাবে কিভাবে নর থেকে নারায়ণ হওয়া যায়। কিন্তু পাশ্চাত্য সভ্যতা বস্তুবাদী চিন্তায় মগ্ন হয়ে ভারতীয় দর্শনের সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করে।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top