News Flash

  • Home
  • দেশ
  • একজন সাংসদকে আক্রমণ করা উচিত নয়, কৃষকদেরও সম্মান প্রাপ্য : সঞ্জয় রাউত
Image

একজন সাংসদকে আক্রমণ করা উচিত নয়, কৃষকদেরও সম্মান প্রাপ্য : সঞ্জয় রাউত

মুম্বই, ৭ জুন (হি.স.): বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে থাপ্পড় মারার নিন্দা করলেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি বলেছেন, “কঙ্গনার প্রতি আমার সহানুভূতি আছে। তিনি এখন সাংসদ। একজন সাংসদকে আক্রমণ করা উচিত নয়, কৃষকদেরও সম্মান করা উচিত।”

বলিউড অভিনেত্রী তথা বিজেপি নেত্রী কঙ্গনা রানাউতকে থাপ্পড় মেরে শাস্তির মুখে চণ্ডীগড় বিমানবন্দরের মহিলা নিরাপত্তারক্ষী কুলবিন্দর কউর। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছে। কিন্তু ভয় পাচ্ছেন না কুলবিন্দর। বরং নিজেই জানিয়েছেন, কেন কঙ্গনাকে থাপ্পড় মেরেছিলেন তিনি। চণ্ডীগড় থেকে দিল্লিতে যাচ্ছিলেন কঙ্গনা। সেখানে নিরাপত্তা তল্লাশির সময়ে ওই সিআইএসএফ কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, কঙ্গনা নিজের মোবাইল তল্লাশির জন্য নির্দিষ্ট ট্র-তে রাখতে চাননি। এর পরই মহিলা নিরাপত্তারক্ষী এসে কঙ্গনাকে সপাটে থাপ্পড় মারেন বলে অভিযোগ।

এ প্রসঙ্গে শুক্রবার সঞ্জয় রাউত বলেছেন, “কেউ ভোট দেয়, আবার কেউ চড় দেয়। আসলে কি হয়েছে আমি জানি না… কনস্টেবল যদি বলে থাকেন, তাঁর মা-ও আন্দোলনে বসেছিলেন, তাহলে এটা সত্যি। প্রধানমন্ত্রী মোদী যদি বলেন আইনের শাসন থাকতে হবে, তাহলে তা হাতে নেওয়া উচিত নয়… কৃষক আন্দোলনের লোকজন ভারতের ছেলে-মেয়ে। কেউ যদি ভারত মাতাকে অপমান করে এবং তাতে কেউ ক্ষুব্ধ হয়, তাহলে ভাবার বিষয়।”

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top