News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবিপি হাসপাতালের জন ঔষধি কার্যালয়ের পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব
Image

জিবিপি হাসপাতালের জন ঔষধি কার্যালয়ের পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করলেন স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন: জিবিপি হাসপাতালের কাউন্টারে ওষুধ মজুতের হালহকিকৎ  সরেজমিনে দেখার জন্য আজ সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে জিবিপি হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালে এসে তিনি প্রথমে প্রধানমন্ত্রী জনঔষধি কার্যালয়ের জেনেরিক মেডিসিনের কাউন্টারের অবস্থা পর্যবেক্ষণ করেন। জনঔষধি কেন্দ্রে চাহিদা অনুসারে ওষুধ না থাকার বিষয়টি চাক্ষুস করেন তিনি।

রোগীদের আত্মীয়-স্বজনরা যে প্রেসক্রিপশন নিয়ে এসেছেন, তার মধ্যে প্রাপ্ত ওষুধের সংখ্যা লক্ষ্য করেন স্বাস্থ্য সচিব। চাহিদার তুলনায় ওষুধ  না থাকার বিষয়ে রিপোর্ট তলব করেন তিনি। জেনেরিক মেডিসিন যাতে চাহিদা অনুসারে মজুদ রাখা যায় তার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন।

এছাড়াও তিনি বহির্বিভাগের জন্য বিনামূল্যে ওষুধ কাউন্টারে অযথা হয়রানি বন্ধ করার লক্ষ্যে প্রেসক্রিপশনের উপর ভিত্তি করে ওষুধ প্রদানের নির্দেশ দেন। স্বাস্থ্য সচিবের নির্দেশে আজই তথ্য সংরক্ষণের জন্য সেখানে কম্পিউটার ও স্ক্যানার প্রদান করা হয়। এরপর তিনি রোগী কল্যাণ সমিতি ফার্মেসি কাউন্টারে যান। সেখানে মজুত ওষুধের পরিস্থিতি পর্যালোচনা করেন। রোগীদের এবং তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলেন । ১০০ শতাংশ ওষুধ যাতে মজুত রাখা যায় তার প্রচেষ্টা নিতে তিনি আহ্বান জানান।

উক্ত পরিদর্শনে স্বাস্থ্য সচিবের সাথে উপস্থিত ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিকাল কলেজ ও জিবিপি হাসপাতালের প্রফেসর (ডাঃ) অনুপ কুমার সাহা, ভাইস প্রিন্সিপাল প্রফেসর (ডাঃ)তপন মজুমদার, মেডিকেল সুপারিটেনডেন্ট ডাঃ শঙ্কর চক্রবর্তী, ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ কনক চৌধুরী, ডাঃ বিধান গোস্বামী, উপ অধিকর্তা গিডিওন মলসুম, ডাঃ বিকাশ দেববর্মাসহ আগরতলা গভর্নমেন্ট মেডিকাল কলেজ ও জিবিপি হাসপাতালের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top