News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশায় আসক্ত ছেলে, অবৈধ সম্পর্কের যন্ত্রণায় অতিষ্ঠ পরিবার
Image

নেশায় আসক্ত ছেলে, অবৈধ সম্পর্কের যন্ত্রণায় অতিষ্ঠ পরিবার

আগরতলা, ৬ জুন: নেশায় আসক্ত ছেলের সাথে এক মহিলার অবৈধ সম্পর্কের ঘটনা জানতে পেরে আজ দুপুরে ছেলেকে দড়ি ও শেকল দিয়ে খাটের সাথে বেঁধে রাখলেন পরিবারের সদস্যরা। ওই ঘটনায় বিশালগড় মুড়াবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, বিশালগড় মুড়াবাড়ি এলাকার বাসিন্দা সাগর নমঃ রংমিস্ত্রি থাকাকালীন বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী সেবন করে নেশা আসক্ত হয়ে পড়েন। তারপর গাড়ি চালাতে শুরু করে এবং প্রতিনিয়ত ব্রাউন সুগার নেশায় আসক্ত হয়ে পড়ে। হঠাৎ করে কোন এক মহিলাকে ঘরে নিয়ে আসেন কিন্তু সেই মহিলা প্রতিনিয়ত সাগর নমঃকে ঘরে রেখে আগরতলা বটতলার উদ্দেশ্যে পাড়ি দেয়। এদিকে সাগর নমঃর পরিবারের সদস্যরা জানতে পারেন মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। 

এমনকি মহিলাকে যদি সাগর নমঃ সাথে সাতপাকে আবদ্ধ হওয়ার কথা বলা হয় তখন সে মহিলা পালিয়ে যায়‌। বৃহস্পতিবার সকালে সেই মহিলার সাথে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিবারের সদস্যরা থাকে আটক করে বেঁধে রাখে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানার পুলিশ। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top