News Flash

  • Home
  • খেলা
  • ভবনস্ ত্রিপুরাকে ৭ উইকেটে হারিয়ে জয়ে ফিরলো বিদ্যাসাগর বিদ্যালয় 
Image

ভবনস্ ত্রিপুরাকে ৭ উইকেটে হারিয়ে জয়ে ফিরলো বিদ্যাসাগর বিদ্যালয় 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরলো বিদ্যাসাগর বিদ্যালয়। হারিয়েছে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরকে। প্রথম ম্যাচে প্রণবানন্দ বিদ্যামন্দিরের কাছে ৮ উইকেটে হেরে পয়েন্ট খুইলেও বুধবারে দুর্দান্তভাবে ৭ উইকেট এর ব্যবধানে দারুন জয় পেয়েছে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরকে হারিয়ে। পক্ষান্তরে ভবনসূ ত্রিপুরা বিদ্যামন্দিরের এটি তৃতীয় ম্যাচের মাথায় দ্বিতীয় পরাজয়। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে বেলা সোয়া একটায় ম্যাচ শুরুতে টস জিতে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।‌ নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সানিয়া খাতুন সর্বাধিক ২৪ আইন পায়। বিদ্যাসাগর বিদ্যালয়ের সোনালি মালাকার ১৪ রানে দুটি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া তৃষ্ণা দাস ও লক্ষ্মী দেবনাথ একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে বিদ্যাসাগর বিদ্যালয়ের মেয়েরা ১২.৫ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে স্নেহা দেবনাথ সর্বাধিক ২৯ রান পায়। ৩৩ বল খেলে চারটি বাউন্ডারি হাঁকিয়ে স্নেহা ২৯ রান সংগ্রহ করে। এছাড়া, প্রিয়াঙ্কা সাহা পেয়েছে ২৩ রান। কুড়ি বল খেলে পাঁচটি বাউন্ডারি মেরে প্রিয়াঙ্কা ২৩ রান সংগ্রহ করে ।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top