News Flash

  • Home
  • খেলা
  • গার্লস ক্রিকেটে জয় অব্যাহত রেখে এগোচ্ছে নন্দননগর স্কুল
Image

গার্লস ক্রিকেটে জয় অব্যাহত রেখে এগোচ্ছে নন্দননগর স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত রাখলো নন্দননগর স্কুল। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর আন্তঃ স্কুল গার্লস টি২০ ক্রিকেট টুর্নামেন্টে। প্রথম ম্যাচে বড়দোয়ালি স্কুল  কে ৬ উইকেটে হারানোর পর নন্দননগর স্কুলের মেয়েরা মনোবল অনেকটা বাড়িয়ে নিয়েছিল। তার-ই ফলশ্রুতিতে বুধবার অপর শক্তিশালী দল প্রাচ্য ভারতি স্কুলকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে। এই জয়ের সুবাদে নন্দননগর স্কুল ৮ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে প্রাচ্য ভারতি স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে ৭ উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে পম্মি দে সর্বাধিক সাত রান পায়। নন্দননগর স্কুলের অন্তরা রুদ্র পাল ১২ রানে চারটি উইকেট তুলে নিয়ে প্রাচ্য ভারতি স্কুলের স্কোর থামানোর পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া পূর্ণিমা দেবনাথ ও চন্দ্রা দেব পেয়েছে একটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে সহজ টার্গেট পেয়ে নন্দননগর স্কুলের মেয়েরা বিশেষ করে এক উইকেট হারিয়ে ৫ ওভার খেলেই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অন্তরা একাই ২৫ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। অন্তরা ২৭ বল খেলে চারটি বাউন্ডারি হাঁকিয়ে ২৫ রান পায়।

বিশেষ করে ক্রিস্টিনা রেমা এবং প্রোমিকা হালামের দুর্দান্ত ব্যাটিংয়ে দলের স্কোর অনেকটা সমৃদ্ধ হয়। ক্রিস্টিনা ৬৪ বল খেলে সাতটি বাউন্ডারি সহযোগে অপরাজিত ভূমিকায় ৬৫ রান সংগ্রহ করে। এছাড়া প্রোমিকা হালাম ২১ বল খেলে চারটি বাউন্ডারি মেরে অপরাজিত ২৭ রানও উল্লেখ করার মতো। অন্তরা মুহুরী ১৬ রান পায়। ভবনস্ ত্রিপুরার অঞ্জুলিকা সূত্রধর ও সানিয়া খাতুন একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের মেয়েরা শুরু থেকেই উইকেট আগলে টিকে থাকার চেষ্টা করলেও কার্যত ব্যাটে রান সংগ্রহে সাফল্য পায়নি। সোনাক্ষী ভৌমিক সর্বাধিক ২৫  রান পায়। ৪ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করতেই সীমিত কুড়ি ওভার ফুরিয়ে যায়। আসাম রাইফেলস পাবলিক স্কুলের প্রঝমিকা হালাম, অনুষ্কা টুডু, স্নেহা দেব ও অন্তরা মুহুরী প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে ক্রিস্টিনা রেমা পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top