News Flash

  • Home
  • খেলা
  • বড়দোয়ালিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক আসাম রাইফেলস্ পাবলিক স্কুলের
Image

বড়দোয়ালিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক আসাম রাইফেলস্ পাবলিক স্কুলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা তৃতীয় জয় অর্থাৎ জয়ের হ্যাটট্রিক আসাম রাইফেলস্ পাবলিক স্কুলের। খেলা সদর আন্তঃ স্কুল গার্লস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজক ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। বুধবার সকালের খেলায় আসাম রাইফেলস পাবলিক স্কুল ২৭ রানের ব্যবধানে বড়দোয়ালি স্কুল দলকে পরাজিত করে টানা তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে। এর সুবাদে জয়ের হ্যাট্রিকের সৌজন্যে পয়েন্ট তালিকার শীর্ষস্থান অটুট রেখেছে। সকালে নরসিংগড় পঞ্চায়েত গ্রাউন্ডে ম্যাচ শুরুতে আসাম রাইফেলস পাবলিক স্কুল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সকালে মাঠ প্রস্তুতির জন্য ১৫ মিনিট অপেক্ষা করে খেলা শুরু করতে হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে ১৮ করা হয়। সীমিত ওভারে আসাম রাইফেলস্ পাবলিক স্কুল ৬ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে অন্তরা মুহুরীর ১৮ রান, অনুষ্কা টুডু-র ১৭ রান, ক্রিস্টিনা রেমার ১৩ রান উল্লেখযোগ্য। বড়দোয়ালি স্কুল দল ৭ উইকেট‌ হারিয়ে ৭৪ রান সংগ্রহ করতেই নির্ধারিত ১৮ ওভার ফুরিয়ে যায়।‌দলের পক্ষে কেউ তেমন ভালো স্কোর সংগ্রহ করতে পারেনি। ‌আসাম রাইফেলস পাবলিক স্কুলের রাজ লক্ষ্মী ১১ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। অনুষ্কা টুডুও পেয়েছিল দুটি উইকেট।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top