News Flash

  • Home
  • দিনের খবর
  • ইন্ডি-র তেজস্বীর সঙ্গে একই উড়ানে রাজধানীর পথে এনডিএ-র নীতীশ
Image

ইন্ডি-র তেজস্বীর সঙ্গে একই উড়ানে রাজধানীর পথে এনডিএ-র নীতীশ

পাটনা, ৫ জুন (হি. স.): একদা ইন্ডি জোটের পুরোধা নীতীশ কুমার ভোটের আগেই যোগ দিয়েছিলেন এনডিএ-তে। এদিকে ভোট গণনার পর বুধবারই ইন্ডি জোটের শরিক তথা আরজেডি-র শীর্ষ নেতা তেজস্বী যাদবের সঙ্গে একই বিমানে দিল্লি সফর করলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ-র নীতীশ কুমার। তাঁর এই সফরের কথা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই অন্য সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল।

রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এবারের লোকসভা নির্বাচনে এনডিএ–র মিলিত আসন ২৯৪টি। ৫৪৩ আসনের লোকসভায় ম্যাজিক ফিগার ২৭২। অর্থাৎ ম্যাজিক ফিগারের থেকে মাত্র ২২ টি আসন বেশি শাসক জোটের। এর মধ্যে নীতীশের জেডিইউ-এর আসন সংখ্যা ১২টি, পাশাপাশি এনডিএ-র আর এক শরিক টিডিপির আসন সংখ্যা ১৬। একদা বিরোধী শিবিরের সঙ্গে থাকা এই দুই দলের যৌথ আসন ২৮। রাজনৈতিক মহলের দাবি, রাজনীতিতে কোনও কিছুই অসম্ভব নয়। সেই হিসেবে বুধে নীতীশ ও তেজস্বীর এই বিমান সফরে জাতীয় রাজনীতিতে রহস্য বাড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top