News Flash

Image

মিজোরামের একমাত্র আসনে জয়ী রাজ্যের ক্ষমতাসীন জেডপিএম

আইজল, ৪ জুন (হি.স.) : রাজ্যের শাসক দল জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম)-এর প্রার্থী লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য এই রাজ্যের প্রবণতা রয়েছে, যে দল ক্ষমতায় থাকবে, সেই দলের প্রার্থী লোকসভায় জয়ী হবেন। এই ঐতিহ্য ধরে রেখেই বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দল জেডপিএম-এর প্রার্থী রিচার্ড ভ্যানলালামংগাইহা।

ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, জেডপিএম প্রার্থী রিচার্ড ভ্যানলালামংগাইহা ২,০৮,৫৫২ ভোট পেয়ে মিজোরাম আসনে জয়ী হয়েছেন। মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী কে ভানলালভেনাকে ৬৮২৮৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন রিচার্ড ভ্যানলালামংগাইহা। ভ্যানলালামংগাইহা মোট ভোট পেয়েছেন ১,৪০,২৬৪টি।

মিজোরাম আসনে কংগ্রেস প্রার্থী লালবিয়াকজামা পেয়েছেন ৯৮৫৯৫ ভোট, বিজেপি প্রার্থী ভ্যানলালহামুয়াকা পেয়েছেন ৩৩৫৩৩ ভোট, নির্দলীয় প্রার্থী লালহরিয়াত্রেঙ্গা চাংতে পেয়েছেন ৪,৭০৬ ভোট, মিজোরাম পিপলস্ কনফারেন্স প্রার্থী রিতা মালসাউমি পেয়েছেন ৩৭৯৩ ভোট। নোটায় ভোট পড়েছে ১,৮৯৩টি।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top