News Flash

  • Home
  • দেশ
  • বারাণসী থেকে ৭৯,৪৯৫ ভোটে এগিয়ে নরেন্দ্র মোদী
Image

বারাণসী থেকে ৭৯,৪৯৫ ভোটে এগিয়ে নরেন্দ্র মোদী

বারাণসী, ৪ জুন (হি.স.) : বিজেপি প্রার্থী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী লোকসভা আসন থেকে ১৩ তম রাউন্ডের গণনাতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডি জোটের অজয় রাইয়ের থেকে ৭৯,৪৯৫ ভোটে এগিয়ে রয়েছেন। এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী পেয়েছেন ২,৯৭,২২২ ভোট এবং অজয় রাই পেয়েছেন ২,১৭,৭২৭ ভোট।

বিজেপি কর্মীরা, প্রধানমন্ত্রী মোদীর ক্রমাগত অগ্রগতি দেখে উচ্ছ্বসিত।বিজেপি অনগ্রসর শ্রেণীর মোর্চা কর্মীরা নিউ রোড গীতা মন্দিরের কাছে আতশবাজি ফাটিয়ে এবং একে অপরকে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে উদযাপন করেছে। মনে করা হচ্ছে, নরেন্দ্র মোদী সহ সাত প্রার্থীর ভাগ্য পরীক্ষা তিনটে নাগাদ হয়ে যাবে। পোস্টাল ব্যালট গণনা শেষে পাহাড়িয়ায় অবস্থিত গণনাস্থলে ইভিএম ভোট গণনা শুরু হয়। প্রায় ৩০ রাউন্ড ধরে ভোট গণনা চলবে। রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ মানুষ মনে করছেন, বারাণসী থেকে মোদীর জয় নিশ্চিত। তবে জয়ের ব্যবধান কত হবে সেটাই দেখার। যদিও প্রাথমিক পর্যায়ে অজয় রাই বিজেপি প্রার্থীর চেয়ে এগিয়ে ছিলেন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top