News Flash

  • Home
  • দেশ
  • ভগবানের আরাধনায় মগ্ন বিজেপি নেতৃবৃন্দ, মিষ্টি-ফুলে সেজে উঠেছে দলীয় কার্যালয়
Image

ভগবানের আরাধনায় মগ্ন বিজেপি নেতৃবৃন্দ, মিষ্টি-ফুলে সেজে উঠেছে দলীয় কার্যালয়

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): গোটা দেশে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগণনা। আর এই দিন ভগবানের আরাধনায় মগ্ন হলেন বিজেপি নেতৃবৃন্দ। কেউ পবনপুত্র হনুমানের পূজার্চনা করলেন, কেউ মন্দিরে গিয়ে দেব-দেবীর আরাধনা করলেন। পাশাপাশি ইতিমধ্যেই ফুলের মালায় সেজে উঠেছে বিজেপির বিভিন্ন রাজ্যের দলীয় কার্যালয়। তৈরি হচ্ছে মিষ্টিও।

দিল্লিতে বিজেপির সদর দফতরে সকাল থেকেই প্রস্তুতি খাওয়াদাওয়ার। চলছে পুরি ভাজা। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজস্থানের যোধপুর আসনের বিজেপি প্রার্থী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, “বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।” বিজেপির চাঁদনি চক আসনের বিজেপি প্রার্থী প্রবীণ খান্ডেলওয়াল এদিন সকালে দিল্লির গৌরী শঙ্কর মন্দিরে পুজো দেন। নিজের জয় নিয়ে তিনি প্রবল আশাবাদী। জয় নিয়ে আশাবাদী পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কমলজিৎ সেহরাওয়াতও।

নতুন দিল্লি লোকসভা আসনের বিজেপি প্রার্থী বাঁশুরি স্বরাজ এদিন সকালে দিল্লির শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে (বিড়লা মন্দির) প্রার্থনা করছেন। বাঁশুরি এদিন বলেন, “আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী যে, দেশবাসী বিজেপির জনকল্যাণমূলক নীতি বেছে নেবে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন নীতি বেছে নেবে।”

বিজেপি সাংসদ এবং উত্তর প্রদেশের গোরক্ষপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী রবি কিষাণ এদিন সকালে গোরক্ষপুরের পঞ্চমুখী হনুমান মন্দিরে প্রার্থনা করেছেন। রবি কিষাণ বলেছেন, “এটা ঐতিহাসিক, রাম রাজ্য অব্যাহত থাকবে। বিশ্বের সবচেয়ে বড় নেতা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন… দেশের মানুষ দেশকে জয়ী করেছে এবং প্রধানমন্ত্রী মোদীর ওপর আস্থা রেখেছে।” লোকসভা নির্বাচনের জয় উদযাপন করলেন ১১ ধরনের ২০১ কেজি লাড্ডু বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে ছত্তিশগড়ের রায়পুর বিজেপি। ইতিমধ্যেই সেই লাড্ডু তৈরিও হয়ে গিয়েছে।

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপ বিতর্ক: চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ, অন্তর্বর্তী প্রধান হিসেবে কৃষ্ণ মোহনের নিয়োগ; সব ধর্মীয় নিদর্শন নিরাপদ বলে ট্রাস্টের দাবি

অযোধ্যা, ৬ জুলাই (আইএএনএস) : অনুদান তছরুপের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে শ্রী রাম…

ByBySandeep Biswas Jul 6, 2026

নিতিন নবীনের সরল জীবনযাপনের প্রশংসায় প্রধানমন্ত্রী, বিরোধীদের কটাক্ষ ঘিরে রাজনৈতিক তরজা তীব্র

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): বিরোধীদের কটাক্ষ এবং তা ঘিরে রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যেই নরেন্দ্র মোদী বিজেপির জাতীয় সভাপতি নিতিন…

ByByNews Desk Jul 6, 2026

জয়পুরের সুমেল গ্রামে ‘সহকার বন’ প্রকল্পের সূচনা অমিত শাহের, সমবায় খাতের উন্নয়নে প্রতিশ্রুতির কথা জানালেন ভজনলাল শর্মা

জয়পুর, ৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ সোমবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা…

ByByNews Desk Jul 6, 2026

পশ্চিমবঙ্গের তিন রাজ্যসভা আসনে ২৪ জুলাই উপনির্বাচন, ফল প্রকাশও সেদিনই

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের শূন্য হওয়া তিনটি রাজ্যসভা আসনের উপনির্বাচন আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। ভোটগণনা ও…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top