News Flash

  • Home
  • খেলা
  • গার্লস ক্রিকেটে জয় অব্যাহত রেখে তালিকার শীর্ষে আসাম রাইফেলস স্কুল
Image

গার্লস ক্রিকেটে জয় অব্যাহত রেখে তালিকার শীর্ষে আসাম রাইফেলস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত রাখলো আসাম রাইফেলস পাবলিক স্কুল। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর আন্তঃ স্কুল গার্লস টি২০ ক্রিকেট টুর্নামেন্টে। প্রথম ম্যাচে প্রণবানন্দ বিদ্যামন্দির কে পঁচিশ রানে হারানোর পর আসাম রাইফেলস পাবলিক স্কুলের মেয়েরা মনোবল অনেকটা বাড়িয়ে নিয়েছিল। তার-ই ফলশ্রুতিতে সোমবার অপর শক্তিশালী দল ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরকে ৬৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে। এই জয়ের সুবাদে আসাম রাইফেলস্ পাবলিক স্কুল এককভাবে পয়েন্ট তালিকারও শীর্ষে অবস্থান করছে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে সকাল পৌনে নয়টায় ম্যাচ শুরুতে টস জিতে আসাম রাইফেলস পাবলিক স্কুল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। বিশেষ করে ক্রিস্টিনা রেমা এবং প্রোমিকা হালামের দুর্দান্ত ব্যাটিংয়ে দলের স্কোর অনেকটা সমৃদ্ধ হয়। ক্রিস্টিনা ৬৪ বল খেলে সাতটি বাউন্ডারি সহযোগে অপরাজিত ভূমিকায় ৬৫ রান সংগ্রহ করে। এছাড়া প্রোমিকা হালাম ২১ বল খেলে চারটি বাউন্ডারি মেরে অপরাজিত ২৭ রানও উল্লেখ করার মতো। অন্তরা মুহুরী ১৬ রান পায়। ভবনস্ ত্রিপুরার অঞ্জুলিকা সূত্রধর ও সানিয়া খাতুন একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরের মেয়েরা শুরু থেকেই উইকেট আগলে টিকে থাকার চেষ্টা করলেও কার্যত ব্যাটে রান সংগ্রহে সাফল্য পায়নি। সোনাক্ষী ভৌমিক সর্বাধিক ২৫  রান পায়। ৪ উইকেট হারিয়ে ৯০ রান সংগ্রহ করতেই সীমিত কুড়ি ওভার ফুরিয়ে যায়। আসাম রাইফেলস পাবলিক স্কুলের প্রঝমিকা হালাম, অনুষ্কা টুডু, স্নেহা দেব ও অন্তরা মুহুরী প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে ক্রিস্টিনা রেমা পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top