News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পৃথক দুটি যান দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পেলেন যান চালক ও বাইক বাইক
Image

পৃথক দুটি যান দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পেলেন যান চালক ও বাইক বাইক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন: পৃথক  দুইটি যান দুর্ঘটনায় অল্পেতে রক্ষা পেল গাড়ি চালক ও বাইক চালক। ঘটনাটি ঘটেছে গোর্খাবস্তি ও আরেকটি হলো হাইকোর্ট সংলগ্ন এলাকায়। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিন দুপুরে হাইকোর্ট সংলগ্ন এলাকায় যে দুর্ঘটনাটি ঘটেছে সেটা গাড়ির যান্ত্রিক গোলযোগের কারণে হয়েছে বলে দাবি করেছেন গাড়ি চালক। যান্ত্রিক গোলযোগের কারণে গাড়িটি রাস্তার পাশে উল্টে যায় বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনাগ্রস্থ ইকো গাড়িটির নম্বর টিআর০১-এডব্লিউ-০৭৪১ ।

এদিন দুপুরে গোর্খাবস্তি এলাকায় এক বাইকের কারণে দুর্ঘটনার কবলে পরে পি ডব্লিউ ডি (ডি.ডাব্লিউ.এস) -এর এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের গাড়ি। গাড়ির ভেতরে থাকা আধিকারিক রাজীব মজুমদার জানান, বোলেরো গাড়িটি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী বাইক এসে এই বুলেরো গাড়ির সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ছিটকে পড়ে বাইক চালক। তারপর খবর দেওয়া হয় এনসিসি থানার পুলিশকে। পুলিশ এসে বাইকটি আটক করে। আধিকারিক রাজীব মজুমদার জানান বাইকটি দ্রুত গতিতে না থাকলে আজকে এই ঘটনা  হতো না। বুলেরো গাড়ির নম্বর টিআর০১-কে-২১৪২।

Releated Posts

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top