News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তির বিরুদ্ধে গবাদি পশুর চুরির অভিযোগে উত্তপ্ত এলাকা
Image

মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তির বিরুদ্ধে গবাদি পশুর চুরির অভিযোগে উত্তপ্ত এলাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুন: মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তিকে কেন্দ্র করে লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজার এলাকায় রবিবার গভীর রাতে চাঞ্চল্য দেখা দেয়। এলাকায় দিন দিন বেড়েই চলছে গরু চুরির ঘটনা। গত এক সপ্তাহে লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকায়  দুইটি গরু চুরির ঘটনা ঘটে। যদিও প্রথম ঘটনায় গরু সীমান্ত এলাকা থেকে ফিরে পেতে সক্ষম হয় মালিক। কিন্তু শনিবার আবারও গভীর রাতে তেবারিয়া এলাকার কিশোর কুমার বৈরাগী নামে এক ব্যক্তির ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।

স্থানীয় চোরদের সাহায্যে বাংলাদেশে পাচার করে দেওয়ার অভিযোগ করেন গরুর মালিক। একাধিক গরু চুরির ঘটনার জেরে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, পুলিশের ভূমিকায় গোটা এলাকায় বিরাজ করছে ক্ষোভ। এখন প্রশ্ন হলো আমাদের আশে পাশে প্রায়শই আমরা অনেক মানসিক ভারসাম্যহীন ভবঘুরেকে দেখতে পাই ।তারা কি আসলেই মানসিক ভারসাম্যহীন না চোরের দলের  ইনফরমার। কারণ একটা সময় পর এই সকল মানসিক ভারসাম্যহীন মানুষ গুলি গায়েব হয়ে যায় এবং এর পরই ঘটে বিভিন্ন চুরি কান্ড। রবিবার গভীর রাতে এমনই এক মদমত্ত ভবঘুরে ব্যক্তিকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দেয় বামুটিয়া কালী বাজারে। বিষয়টি পুলিশকে জানানো হলে দীর্ঘ সময় ধরে পুলিশ না আসায় স্থানীয়রা এই ব্যাক্তিকে এলাকা ছাড়া করে। এমতাবস্থায় সাধারণ জনগণের সচেতন হওয়া বিশেষ প্রয়োজন নিজেদের রোজী রুটি, ধন সম্পদ সুরক্ষিত রাখার জন্য বলে সচেতন মহলের দাবি।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top