News Flash

  • Home
  • দেশ
  • “গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন“, এক্স বার্তায় সতর্কতা কুণালের
Image

“গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন“, এক্স বার্তায় সতর্কতা কুণালের

কলকাতা, ৩ জুন (হি. স.) : ”বাংলায় তৃণমূল ৩০ . বুথ ফেরত সমীক্ষার তথাকথিত রিপোর্টে বাস্তব প্রতিফলিত হয়নি। কিছুক্ষেত্রে পরিকল্পিতভাবে অবাস্তব তথ্য ছড়ানো হয়েছে।” নিজের এক্স বার্তায় সোমবার এ কথা লিখেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। এই সঙ্গে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা বিভ্রান্ত হবেন না। গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন। মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন।”

সপ্তম দফার ভোট গ্রহণের পরই প্রায় সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই দেখানো হয়েছে, তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসছেন নরেন্দ্র মোদি। ৪০০ আসন না হলেও একক সংখ্যাগরিষ্ঠতায় ভর করেই সরকার গঠন করে ফেলতে পারেন মোদি। এমনকী, পশ্চিমবঙ্গেও শাসক দল তৃণমূলের থেকে অনেক বেশি আসনে বিজেপি জয়লাভের পূর্বাভাস দিয়েছে বুথ ফেরত সমীক্ষাগুলি। তবে, এক্সিট পোল গুরুত্বই দিচ্ছে না তৃণমূল।

Releated Posts

পাঞ্জাবের রাজনীতিতে আত্মপ্রকাশ জেডি(ইউ)-র, বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা

চণ্ডীগড়, ৪ জুলাই (আইএএনএস): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ) পাঞ্জাবের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে…

ByByNews Desk Jul 4, 2026

মধ্যপ্রদেশে প্রথম সরকারি সফরে ইন্দোরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ভোপাল, ৪ জুলাই (আইএএনএস): দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছালেন মুখ্য নির্বাচন কমিশনার…

ByByNews Desk Jul 4, 2026

পাচপদরা রিফাইনারি উদ্বোধন ঘিরে বিজেপি-কংগ্রেসের কৃতিত্বের লড়াই, মোদীর অভিযোগের জবাবে গেহলট

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের বালোতরা জেলার পাচপদরা রিফাইনারির উদ্বোধনকে ঘিরে শনিবার ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 4, 2026

উত্তরপ্রদেশে আবারও ফুটবে পদ্ম, বিধানসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন মানুষ: লখনউয়ে নীতিন নবীন

লখনউ, ৪ জুলাই (আইএএনএস): আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ফের ভারতীয় জনতা পার্টিকেই…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top