News Flash

  • Home
  • খেলা
  • ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল লাগবে, এর থেকে বড় গর্বের কিছু হয় না : গৌতম গম্ভীর
Image

ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল লাগবে, এর থেকে বড় গর্বের কিছু হয় না : গৌতম গম্ভীর

আবু ধাবি, ২ জুন (হি.স.): বেশ কিছু দিন ধরেই ভারতীয় দলের কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম শোনা যাচ্ছিল। এ বার তিনি নিজেই এই বিষয়ে মুখ খুললেন। জানিয়ে দিলেন ভারতীয় দলের কোচ হওয়ার থেকে বড় সম্মানের কিছু নেই। রবিবার আবু ধাবিতে গৌতম গম্ভীর বলেন, “ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল লাগবে। দেশের কোচ হওয়ার থেকে বড় গর্বের কিছু হয় না। ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধি হওয়া যায় কোচ হলে।” যদিও গম্ভীর কোচ হওয়ার জন্য আবেদন করেছেন কি না তা জানা যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে, ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করার শেষ দিন ২৭ মে।

২৬ মে আইপিএলের ফাইনালে ট্রফি জেতে কলকাতা নাইট রাইডার্স। সেই দলের মেন্টর ছিলেন গম্ভীর। ১০ বছর আগে তাঁর নেতৃত্বেই শেষ বার আইপিএল জিতেছিল কলকাতা। এই বছর মেন্টর হিসাবে গম্ভীর আসতেই আবার ট্রফি জয়। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত থাকলেও কেকেআরের আইপিএল জয়ের নেপথ্যে বড় কৃতিত্ব দেওয়া হচ্ছে মেন্টর গম্ভীরকে। এর মাঝেই তাঁকে ভারতীয় দলের কোচ হিসাবে দেখতে পাওয়ার জল্পনা শুরু হয়েছে।

Releated Posts

মেসিকে ঘিরে বাম সরকারের ‘মহা গোলমাল’, প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত

তিরুবনন্তপুরম, ১৪ আগস্ট (আইএএনএস): কেরলের ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন ফুটবলার নন, কার্যত এক আবেগের নাম। ২০২৫…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

ভারতে ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন অলিম্পিক আন্দোলনের প্রতি ভারতের অঙ্গীকারকে আরও মজবুত করবে: আইওএ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ২০২৬ সালের বিএডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্ব ব্যাডমিন্টন সম্প্রদায়কে নয়াদিল্লিতে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 13, 2026

সিনকফিল্ড কাপে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার সিনদারভকে হারিয়ে চমক প্রজ্ঞানানন্দার

সেন্ট লুইস, ১২ আগস্ট (আইএএনএস): সিনকফিল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভোখির সিনদারভকে হারিয়ে বড় চমক দিলেন…

ByByNews Desk Aug 12, 2026

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top