News Flash

  • Home
  • দিনের খবর
  • ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণা, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে স্ট্রং রুম
Image

৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণা, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে স্ট্রং রুম

কলকাতা, ২ জুন (হি.স.): আগামী মঙ্গলবার, ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণা। পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি কাউন্টিং সেন্টার রয়েছে। ৪১৮টি কাউন্টিং হলে ১৭ রাউন্ড গণনা হবে। কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি ৩১০ নম্বর বুথ, দিনহাটা ৩১৮ নম্বর বুথে সর্বোচ্চ ২৩ রাউন্ড এবং দার্জিলিং লোকসভার চোপড়ার ২৫১ নম্বর বুথে সর্বনিম্ন ৯ রাউন্ড গণনা হবে। ৪ হাজার ৯৪৪টি কাউন্টিং টেবিল থাকছে।

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সবথেকে বেশি ৭টি কাউন্টিং সেন্টার রয়েছে। ডায়মন্ড হারবারে ৪টি, দার্জিলিঙে ৩টি, রায়গঞ্জে ২টি এবং অন্যান্য জায়গায় একটি করে কাউন্টিং সেন্টার থাকছে। ইভিএম কাউন্টিংয়ের জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এআরও থাকছেন। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। শেষে হবে ইভিএম গণনা। ভোট গণনায় ২৫ হাজারের বেশি মাইক্রো অবজার্ভার থাকছেন। রাজ্যে মোট ভোটার ৭ কোটি ৬০ লক্ষ ১০ হাজার ৬।

মঙ্গলবার ফল ঘোষণা, তার আগে বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে ব্যালট বক্সগুলি রাখা হয়েছে। রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। সিসি ক্যামেরায় স্ট্রং রুমে ২৪ ঘণ্টা চলছে নজরদারি। গতকাল রাতেই স্ট্রং রুমে পৌঁছে গিয়েছে শেষ দফা ভোটের ইভিএম, জমা পড়েছে পোস্টাল ব্যালটও।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top