News Flash

Image

ধস বিধ্বস্ত লামডিং-বদরপুর পাহাড় লাইনে চলল যাত্রীবাহী ট্রেন

হাফলং (অসম), ১ জুন (হি.স.) : অবশেষে পাঁচদিন পর লামডিং-বদরপুর পাহাড় লাইনে শুরু হল যাত্রীবাহী ট্রেন পরিষেবা। আজ শনিবার বিকাল তিনটায় লামডিং থেকে বদরপুরের উদ্দেশ্যে যাত্রা করেছে পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। সন্ধ্যা ছয়টা নাগাদ পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস পাহাড় লাইনের নিউহাফলং স্টেশন ছেড়ে যায়।

এছাড়া শনিবার দুপুরে গুয়াহাটি-আগরতলা বিশেষ যাত্রীবাহী ট্রেন গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করেছে। অন্যদিকে শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সন্ধ্যা সাতটায় নিউহাফলং স্টেশন ছেড়ে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করেছে।

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লামডিং-বদরপুর হিল সেকশনে ধস পতনের ফলে প্রায় পাঁচ দিন পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকার পর আজ শনিবার বরাক উপত্যকা, ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের রেল যাত্রীদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে।

ডিমা হাসাও জেলায় লাগাতার বর্ষণের দরুন ধস নেমে বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং ডিমা হাসাও জেলা বহিঃরাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে রেলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে লামডিং-বদরপুর পাহাড় লাইন থেকে ধস সরিয়ে রেল পথটি সচল করে তুলেন।

এদিকে পাহাড় লাইনে পুনরায় রেল চলাচল শুরু হলেও শিলচর রেলওয়ে স্টেশনের পিট লাইন বরাক নদীর জলে প্লাবিত করয় শনি এবং রবিবার শিলচর থেকে চলাচলকারী সব ট্রেনের যাত্রা বাতিল করে দিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ যদি বর্ষার মরশুমে পাহাড় লাইন নিয়ে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করে, তা-হলে এ ধরনের আরও বিপর্যয় ঘটতে পারে। কারণ, ২০২৪ সালে এ নিয়ে দু-দুবার লামডিং-বদরপুর পাহাড় লাইনে ধস নেমে বিপর্যয় সংঘটিত হয়েছিল।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top