News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অঙ্গনওয়াডি কেন্দ্রে ১জুন ছুটি ঘোষণা
Image

করিমগঞ্জ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অঙ্গনওয়াডি কেন্দ্রে ১জুন ছুটি ঘোষণা

করিমগঞ্জ (অসম) ৩১ মে (হি.স.) : করিমগঞ্জের জেলা আয়ুক্ত ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান শুক্রবার এক আদেশ জারি করে করিমগঞ্জ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র ১জুন তারিখে ছুটি ঘোষণা করেছেন। তবে সেবা পরিচালিত কম্পার্টমেন্টাল পরীক্ষাগুলি পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী যথারীতি চলবে। এতে জানানো হয়েছে ভারতের আবহাওয়া বিজ্ঞান বিভাগ ও গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের সতর্কবার্তা অনুসারে সমগ্র রাজ্যের সাথে করিমগঞ্জ জেলায়ও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ১জুনও ঝড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি করিমগঞ্জ জেলার মুখ্য তিনটি নদীর জলস্তর বিপদ সীমার ওপর দিয়ে বইছে এবং বন্যা প্রশমিত হয়নি। তাই এই জরুরী কালীন পরিস্থিতিতে জনগণের জীবন ও সম্পত্তির হানি রক্ষার্থে ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের 30(2)(v) ও 30(2)(XV।।।) ধারা অনুসারে এই নির্দেশ দেওয়া হয়েছে। আদেশ অমান্য করলে ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের 51(b) ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top