News Flash

Image

প্রচারসভার নিরিখে এক নম্বরে নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৩১ মে (হি. স.): শনিবার ভোট শেষে সন্ধ্যায় ছোটপর্দায় এক্সিট পোল-এর দিকে নজর থাকবে দেশবাসীর একটা বড় অংশের। কিন্তু প্রচারসভার নিরিখে বিরোধীদের টেক্কা দিয়ে জিতে গিয়েছেন নরেন্দ্র মোদী।

লোকসভা নির্বাচনে এবার প্রচার ঝড় তুলেছিলেন নমো। হিসাব বলছে অন্যান্য সব নেতা-নেত্রীর থেকে তিনি অনেক কদমে এগিয়ে রয়েছেন। বিরোধীরা মোদীকে পরাস্ত করার দাবি তুললেও যে হিসাব সামনে এসেছে তার থেকে স্পষ্ট জনসভা-ভাষণ, টেলিভিশন সাক্ষাৎকার সবেতেই বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন তিনি।

গত ১৬ মার্চ কন্যাকুমারীতে আনুষ্ঠানিক ভাবে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছিলেন তিনি। সাত দফার ভোটের প্রথম পর্বে দক্ষিণের ওই রাজ্যে ৪৮ আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার পর্যন্ত ৭৬ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৬টি জনসভায় ভাষণ দিয়েছেন। ১০০-র কাছাকাছি পথযাত্রা করেছেন।

এছাড়া দেশি ও বিদেশি মিলিয়ে ৮০টি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। ২০১৯-এর থেকে এবার অনেক বেশি জনসভা করেছেন নমো। এবার নির্বাচনী প্রচারের সময় ছিল ৭৬ দিন। পাঁচ বছর আগে নির্বাচনী প্রচারের সময়সীমা ছিল ৬৮ দিন। সূত্র অনুযায়ী, তিন দিনে প্রতিদিন মোদী পাঁচটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ২২ দিনে প্রতিদিন চারটি জনসভায় ভাষণ দেন।

বিজেপি সূত্রে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বরাবরের মতো এবার বেশি সভা করেছেন উত্তর প্রদেশ ও বিহারে। তবে বিগত নির্বাচনগুলির তুলনায় এবার তিনি বেশি সফর করেছেন পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং ওডিশায়। উত্তর প্রদেশে সর্বাধিক লোকসভা আসন রয়েছে। এখানে ৩১টি জনসভা করেছেন মোদী। মোদীর সবচেয়ে বেশি জনসভার নিরিখে উত্তর প্রদেশের পরেই রয়েছে বিহার ও মহারাষ্ট্র। বিহার ও মহারাষ্ট্রের ২০ ও ১৯টি জনসভা করেছেন নমো।

Releated Posts

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

আস্থা ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জ, টিভিকে বিধায়কের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): তামিলাগা ভেট্রি কাঝাগম (টিভিকে)-এর বিধায়ক আর সিনিবাস সেতুপতির বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশের…

ByByTaniya Chakraborty May 12, 2026

তৃণমূল সমর্থন করলেই কি এখন বাংলায় হিংসা ও মৃত্যুর মুখে পড়তে হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১২ মে (আইএএনএস): বর্তমান বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেই কি হিংসা, নির্যাতন ও মৃত্যুর মুখে পড়তে…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভোটে পরাজয়ের পর ডিএমকের গুরুত্বপূর্ণ জেলা সম্পাদক বৈঠক ১৪ মে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): সদ্যসমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ডিএমকের পরাজয়ের পর দলীয় পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল দল।…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top