News Flash

  • Home
  • দেশ
  • চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির
Image

চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির

মুর্শিদাবাদ, ৩১ মে (হি. স.): চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কা নিউ ফরাক্কা স্টেশনে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম স্বপন দাস। বাড়ি মুর্শিদাবাদের সাদিকপুর গ্রামে।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কিউল এক্সপ্রেসে চেপে নিউ ফরাক্কা স্টেশনে ৩ নম্বর প্লাটফর্মে ঢোকার সময় চলন্ত ট্রেন থেকে ওই ব্যক্তি পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে নিউ ফরাক্কা জিআরপি ও আরপিএফ।

স্বপন দাসের দুই ছেলে। ছোট ছেলে গয়াতে কাজ করেন একটি বিস্কুট কারখানায়। তার

সঙ্গে দেখা করে স্বপনবাবু এক্সপ্রেসে ট্রেনে ধরে বাড়ি ফিরছিলেন। নিউ ফরাক্কা স্টেশনে ট্রেন থেকে নামার সময় হঠাৎ ট্রেনের নিচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর কাছে থাকা একটি ব্যাগ থেকে তাঁর পরিচয়পত্র পাওয়া য়ায়। রেল পুলিশের তরফে খবর দেওয়া হয় তাঁর পরিবারের লোকজনকে। মৃতের ছেলে রেল পুলিশ কাছে আসে। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top