News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশের গোন্ডায় এসইউভি গাড়ি ও বাইকের সংঘর্ষে দুর্ঘটনা, মৃত্যু দুই যুবকের
Image

উত্তর প্রদেশের গোন্ডায় এসইউভি গাড়ি ও বাইকের সংঘর্ষে দুর্ঘটনা, মৃত্যু দুই যুবকের

গোন্ডা, ২৯ মে (হি.স.) : উত্তর প্রদেশের গোন্ডায় এসইউভি গাড়ি ও বাইকের সংঘর্ষে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোটরবাইক আরোহী দুই যুবক। মৃতদের নাম – রেহান খান ও শেহজাদ খান। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে কর্ণেলগঞ্জ এলাকায়।

অতিরিক্ত পুলিশ সুপার রাধে শ্যাম রাই বলেছেন, “রেহান এবং শেহজাদ দু’জন বাইকে ছিল, যখন তারা দুর্ঘটনার সম্মুখীন হয়। পুলিশ তাঁদের হাসপাতালে নিয়ে যায়, যেখানে দু’জনকেই মৃত ঘোষণা করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি মামলা নথিভুক্ত করা হয়েছে, গাড়ির চালককেও গ্রেফতার করা হয়েছে।”

নিহতের কাকা ফরমান খান বলেন, “আমি খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় লোকজন আমাকে বলে, গাড়িটি করণ ভূষণ সিংয়ের (কায়সারগঞ্জ থেকে বিজেপি প্রার্থী) কনভয়ে ছিল। তাঁরা ওভারটেক করার চেষ্টা করেছিল ( বাইক) এবং সেই সময় দুর্ঘটনাটি ঘটেছিল। আমরা দেখিনি কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, আমরা জানি না গাড়ির মালিক কে, আমি যা বলছি তা লোকজন আমাকে বলেছে।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top