News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেস ও ইন্ডি জোটের দলগুলি সংবিধানের উপহাস করেছে : যোগী আদিত্যনাথ
Image

কংগ্রেস ও ইন্ডি জোটের দলগুলি সংবিধানের উপহাস করেছে : যোগী আদিত্যনাথ

লখনউ, ২৯ মে (হি.স.): কংগ্রেস ও ইন্ডি জোটের দলগুলির তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার কংগ্রেস ও ইন্ডি জোটকে একহাত নিয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, “কংগ্রেস ও ইন্ডি জোটের দলগুলি সংবিধানের উপহাস করেছে। বি আর আম্বেদকরের আবেগের বিরুদ্ধে গিয়ে, তৎকালীন কংগ্রেস সরকার জোর করেই সংবিধানে ৩৭০ অনুচ্ছেদ সন্নিবেশিত করেছিল। জরুরি অবস্থার মাধ্যমে সংবিধানকে গলা টিপে মারার কাজ করা হয়েছিল। এসসি/এসটি এবং ওবিসিদের দেওয়া সংরক্ষণ কেড়ে নেওয়ার ক্রমাগত চেষ্টা করেছিল কংগ্রেস এবং সুবিধা দেওয়া হয়েছিল সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের।”

যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “ইউপিএ সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের বক্তব্য সবার জানা, তিনি বলেছিলেন, দেশের সম্পদের ওপর মুসলমানদের প্রথম অধিকার রয়েছে। ২০১২ ও ২০১৪ সালের নির্বাচনে সমাজবাদী পার্টিও নিজেদের ইস্তেহারে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার কথা বলেছিল।” যোগী আদিত্যনাথ জানিয়ে দিয়েছেন, এই দেশে ব্যক্তিগত আইন অথবা শরিয়া আইনে চলবে না…প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এনডিএ ও বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top