News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর
Image

বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর

আগরতলা, ২৯ মে: বিদ্যুত পরিষেবার দাবিতে পথ অবরোধে সামিল হয়েছেন অভয়নগর ব্লাডসান ক্লাব সংলগ্ন ভেটেনারি রোডের এলাকাবাসী। তীব্র দাবদাহের মধ্যে গত ২৪ ঘণ্টা যাবৎ বিদ্যুতের সমস্যায় ভুগছেন তাঁরা। অবশেষে গতকাল রাতে সমস্যার সমাধান না পেয়ে সড়ক অবরোধে বসেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে কথা বলেছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত ২৪ ঘণ্টা যাবৎ বিদ্যুৎ সমস্যায় ভুগছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। এমনকি সংস্থার কর্মীরা সংশ্লিষ্ট এলাকায়ও যাওয়ার প্রয়োজনবোধ করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে গতকাল রাতে বিদ্যুৎ পরিষেবার দাবিতে সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ ও বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে হবে। 

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top