News Flash

  • Home
  • খেলা
  • সমাপ্ত হল সপ্তাহব্যাপী টেনিসের কার্নিভাল
Image

সমাপ্ত হল সপ্তাহব্যাপী টেনিসের কার্নিভাল

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। টেনিসের প্রচার ও প্রসারের পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে ত্রিপুরা টেনিস এসোসিয়েশন।এই এসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো এবার আয়োজন করা হয় গ্রীষ্মকালীন টেনিস কার্নিভাল তথা বিশেষ প্রশিক্ষণ শিবির। আগরতলা মালঞ্চ নিবাস স্থিত টেনিস কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত সপ্তাহব্যাপী এই শিবিরের আনুষ্ঠানিক সমাপ্তি হলো রবিবার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে টেনিস খেলোয়াড়রা অংশ নেয় এই শিবিরে। বিশিষ্ট টেনিস খেলোয়াড়রা শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। রবিবার সকালে সমাপনী অনুষ্ঠানে শিবিরে অংশগ্রহণকারী সমস্ত টেনিস খেলোয়ারদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারসহ রাজ্য টেনিস এসোসিয়েশনের কর্মকর্তারা।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top