News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিকি হত্যার মূল অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  ভারতরত্ন ক্লাবের উদ্যোগে শহরে মৌন মিছিল
Image

ভিকি হত্যার মূল অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  ভারতরত্ন ক্লাবের উদ্যোগে শহরে মৌন মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মে: ২৬ দিন অতিক্রান্ত হয়েছে ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখনো মূল অভিযুক্ত রাজু বর্মনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই তার ভাই রাকেশ বর্মন সহ এই ঘটনায় জড়িত আরো বেশ কয়েকজনকে জালে তুললেও মূল অভিযুক্তের কোন হদিশ পাচ্ছে না পুলিশ।

এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে এলাকাবাসীরা এক মৌন মিছিল সংঘটিত করে। এদিন ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই মনো মিছিলে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তীর সহ ক্লাবের অন্যান্য সদস্য সদস্যরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাবে বর্তমান সম্পাদক চন্দন চক্রবর্তী বলেন, এখনো পর্যন্ত দুর্গা প্রসন্ন দেবের হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার মূল অভিযুক্তকে ক্লাব থেকে চিরতরে বহিষ্কার এবং এলাকা ছাড়া করার জন্য ক্লাব সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন চন্দন চক্রবর্তী।।

Releated Posts

বুথ সভাপতির সমর্থনে পথে গকুলনগর ভৌমিক পাড়ার বাসিন্দারা, অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ

আগরতলা, ১ আগস্ট: কমলাসাগর বিধানসভার গকুলনগর ভৌমিক পাড়া এলাকায় স্থানীয় বুথ সভাপতি লিটন শর্মার সমর্থনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

চিকিৎসক বদলির প্রতিবাদে রাস্তা অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ১ আগস্ট: ফটিকরায় হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top